উত্তরার মাইলস্টোন স্কুলে বিমান বিধ্বস্ত: হতাহত ও সহায়তা ব্যবস্থা স্বাস্থ্য বাতায়ন’-এর ১৬২৬৩ নম্বরে চার ধরনের সেবা
দৈনিক বিজয় নিউজ বিশেষ প্রতিনিধিঃ
রাজধানীর উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের একটি ভবনে বিমানবাহিনীর প্রশিক্ষণ যুদ্ধবিমান বিধ্বস্তের ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে ২৭ জনে দাঁড়িয়েছে। এ দুর্ঘটনায় গুরুতর আহত হয়ে অন্তত ৭৮ জন রাজধানীর বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। আহতদের মধ্যে অনেকেই প্রাথমিক চিকিৎসা নিয়ে বাসায় অবস্থান করছেন।
এই মর্মান্তিক ঘটনা সারা দেশে গভীর শোক ও মানসিক বিপর্যয় সৃষ্টি করেছে। প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে একদিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করা হয়েছে, যার অংশ হিসেবে জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হয়েছে এবং সকল ধর্মীয় উপাসনালয়ে বিশেষ প্রার্থনার আয়োজন করা হয়েছে
স্বাস্থ্য বাতায়নের প্রধান নির্বাহী কর্মকর্তা ডা. নিজাম উদ্দিন আহমেদ জানান, এই দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর মধ্যে নানাবিধ শারীরিক ও মানসিক সমস্যার সৃষ্টি হয়েছে। তিনি উল্লেখ করেন, "আহত ব্যক্তিদের বেশির ভাগই শিক্ষার্থী, যারা বাসায় ফিরে মানসিকভাবে ভেঙে পড়েছে। অনেক অভিভাবক আমাদের জানিয়েছেন, তাঁদের সন্তানেরা আতঙ্কিত ও অস্বাভাবিক আচরণ করছে।"
এই পরিস্থিতিতে স্বাস্থ্য কর্তৃপক্ষ জরুরি স্বাস্থ্যসেবা ও মানসিক স্বাস্থ্যসেবা প্রদানের বিশেষ ব্যবস্থা গ্রহণ করেছে। ডা. আহমেদ জানান, দিনরাত ২৪ ঘণ্টা যেকোনো মুঠোফোন বা ল্যান্ডফোন থেকে ১৬২৬৩ নম্বরে ফোন করে চার ধরনের স্বাস্থ্যসেবা নেওয়া যাবে:
-
অ্যাম্বুলেন্স সেবাসংক্রান্ত তথ্য
-
ব্লাড ব্যাংকের তথ্য
-
হাসপাতালের তথ্য
-
সরাসরি চিকিৎসক থেকে চিকিৎসা ও মানসিক স্বাস্থ্যসেবা পরামর্শ
বিমান বিধ্বস্তের ঘটনায় আহতদের চিকিৎসার জন্য সরকার বিশেষ ব্যবস্থা গ্রহণ করেছে:
সকল বেসরকারি হাসপাতালে এই দুর্ঘটনায় আহত রোগীদের চিকিৎসা সম্পূর্ণ বিনামূল্যে প্রদান করার নির্দেশনা দেওয়া হয়েছে
জাতীয় বার্ন ইনস্টিটিউটে জরুরি হটলাইন চালু করা হয়েছে
-
বিভিন্ন হাসপাতালে আহতদের অবস্থান
-
জাতীয় বার্ন ইন্সটিটিউটে ৭০ জন
-
সিএমএইচে আহত ১৪ জন
-
কুয়েত মৈত্রী হাসপাতালে আহত ৮ জন
-
উত্তরার লুবনা জেনারেল হাসপাতালে ১১ জন 2
-
এই ট্র্যাজেডিতে ক্ষতিগ্রস্ত সকল পরিবারের প্রতি গভীর সমবেদনা জানানো হচ্ছে এবং সরকার ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের পক্ষ থেকে সকল প্রকার সহায়তা প্রদান অব্যাহত রয়েছে।
দৈনিক বিজয় নিউজ/ মোঃ নাঈম আহমেদ