উত্তরা মাইলস্টোন কলেজে শিক্ষার্থীদের বিক্ষোভ: উপদেষ্টাদের ঘেরাও ও ৬ দফা দাবি
দৈনিক বিজয় নিউজ বিশেষ প্রতিনিধিঃ
রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ক্যাম্পাসে শিক্ষার্থীরা তীব্র বিক্ষোভ করছেন। আজ মঙ্গলবার (২২ জুলাই) সকাল সাড়ে ১০টায় অন্তর্বর্তী সরকারের আইন উপদেষ্টা আসিফ নজরুল ও শিক্ষা উপদেষ্টা সি.আর. আবরার কলেজ পরিদর্শনে এলে, বের হওয়ার সময় শিক্ষার্থীরা তাদের ঘিরে ধরে প্রতিবাদ জানান। উপদেষ্টারা পরে কলেজের ৫ নম্বর ভবনের নিচতলায় কনফারেন্স কক্ষে শিক্ষক ও ৫-৭ জন শিক্ষার্থী প্রতিনিধির সাথে আলোচনায় বসেন। এসময় বাইরে শতাধিক শিক্ষার্থী শান্তিপূর্ণ বিক্ষোভ অব্যাহত রাখেন
শিক্ষার্থীদের বিক্ষোভের মূল কারণ গতকাল সোমবার (২১ জুলাই) দুপুরে বিমানবাহিনীর একটি এফটি-৭ বিজিআই প্রশিক্ষণ বিমান কলেজ ক্যাম্পাসে বিধ্বস্ত হয়ে ২৭ জন নিহত (২৫ শিশু, ১ পাইলট ও ১ শিক্ষিকা) এবং ৭৮ জন আহত হওয়ার ঘটনা. তাদের ৬ দফা দাবি অন্তর্ভুক্ত
নিহতদের নাম-ঠিকানা ও আহতদের নির্ভুল তালিকা প্রকাশ। শিক্ষার্থীদের পরিবারকে ক্ষতিপূরণ প্রদান। বিমানবাহিনীর ঝুঁকিপূর্ণ পুরোনো বিমান বাতিল ও আধুনিক বিমান চালু। প্রশিক্ষণ পদ্ধতির সংস্কার ও নিরাপত্তা নিশ্চিতকরণ। উদ্ধারকালে শিক্ষকদের সাথে অসদাচরণের জন্য নিঃশর্ত ক্ষমা
পরিস্থিতি ও কর্তৃপক্ষের পদক্ষেপ নিষেধাজ্ঞা উপেক্ষা: সকাল ৯টায় দিয়াবাড়ি আর্মি ক্যাম্প সমাবেশ নিষিদ্ধ ঘোষণা করলেও শিক্ষার্থীরা রাস্তায় অবস্থান নেন. হেল্প ডেস্ক কলেজের ১ নম্বর ভবনে হতাহতদের তথ্যের জন্য হেল্প ডেস্ক খোলা হয়েছে. জনসমাগম: অভিভাবক ও স্থানীয়রা নিহত স্বজনদের খুঁজতে কলেজে ভিড় করছেন। নিরাপত্তা প্রহরী আমির হোসেন ভিড় না করার অনুরোধ জানান.
দুর্ঘটনার পরবর্তী অবস্থা হোস্টেল খালি বিধ্বস্ত ভবন সংলগ্ন হায়দার আলী হোস্টেল থেকে শিক্ষার্থীদের সরিয়ে নেওয়া হয়। ক্ষতিগ্রস্ত ভবন প্রাথমিক শাখার ব্যবহৃত ভবনটির ক্ষয়ক্ষতির পরিমাণ.
প্রতিক্রিয়া অভিভাবক সালাউদ্দিন আহমেদ বলেন, "খবর শুনে আতঙ্কিত হলাম, পরে জানলাম ছেলে নিরাপদ" .
দৈনিক বিজয় নিউজ/ মোঃ নাঈম আহমেদ