বিমানবাহিনীর প্রশিক্ষণ বিমান উত্তরায় মাইলস্টোন স্কুলে বিধ্বস্ত, নিহত ১

বিমানবাহিনীর প্রশিক্ষণ বিমান উত্তরায় মাইলস্টোন স্কুলে বিধ্বস্ত, নিহত ১
ছবি: মো: আল আমিন

দৈনিক বিজয় নিউজ ঢাকা প্রতিনিধিঃ

ঢাকার উত্তরে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের একটি ভবনে বাংলাদেশ বিমানবাহিনীর একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়েছে। এ ঘটনায় অন্তত একজন নিহত হয়েছেন বলে ফায়ার সার্ভিস নিশ্চিত করেছে। বর্তমানে ঘটনাস্থলে উদ্ধারকার্য চলছে।  আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) জানায়, সোমবার বেলা ১টা ৬ মিনিটে বিমানটি উড্ডয়নের পরই এটি বিধ্বস্ত হয়। বাংলাদেশ বিমানবাহিনীর এফ-৭বিজিআই প্রশিক্ষণ বিমানটি উত্তরায় দূর্ঘটনায় পতিত হয়। প্রথম আলোর ফটোসাংবাদিক খালেদ সরকার জানান, বিমানটি বিধ্বস্ত হওয়ার পর স্কুলের হায়দার হল নামক ভবনে আগুন ধরে যায়। হতাহতের সংখ্যা এখনও ভাবে নিশ্চিত করা না গেলেও ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণ কক্ষের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা লিমা খান বলেন, অন্তত একজন নিহত হয়েছেন এবং আহত চারজনকে বিমানবাহিনীর হেলিকপ্টারে করে সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) নেওয়া হয়েছে। পুলিশের উত্তরা বিভাগের উপকমিশনার মহিদুল ইসলাম বলেন, তিনি ঘটনাস্থলে যাচ্ছেন। প্রাথমিকভাবে জানা গেছে, বিমানটি মাইলস্টোন কলেজের ক্যানটিনের ছাদে আঘাত হানে। ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট ঘটনাস্থলে তল্লাশি ও উদ্ধারকাজ চালাচ্ছে।

দৈনিক বিজয় নিউজ/ মো: আল আমিন