হোমনায় গনঅভ্যুত্থান-২৪ স্মৃতি ধারণে বিএনপির বৃক্ষরোপন কর্মসূচি পালিত
দৈনিক বিজয় নিউজ হোমনা প্রতিনিধি:
কুমিল্লার হোমনায় বিএনপির কেন্দ্রীয় কর্মসূচি গনঅভ্যুত্থান-২০২৪ এর স্মৃতি ধারণে "সবুজ পল্লবে স্মৃতিতে অম্লান" এ প্রতিপাদ্যে জাতীয়তাবাদী কৃষকদল ও আমরা বিএনপি পরিবারের যৌথ কর্মসূচীর আওতায় বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয়েছে। রবিবার (২০ জুলাই) বিকেলে হোমনা উপজেলা বিএনপি ও উপজেলা কৃষকদলের উদ্যোগে জুলাই শহিদদের স্বরণে দুলালপুর চন্দ্রমনি উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয়। এসময় শহিদদের স্বরণে ফলজ, বনজ ও ঔষধি বৃক্ষ রোপন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন হোমনা উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব মোহাম্মদ মহিউদ্দিন।
হোমনা উপজেলা কৃষকদলের সাধারণ সম্পাদক মোঃ সালাউদ্দিন নজুর সঞ্চালনায় ও উপজেলা কৃষকদলের সভাপতি মোঃ জহিরুল ইসলাম জগলুলের সভাপতিত্বে বক্তব্য রাখেন পৌর বিএনপির সভাপতি মোঃ ছানাউল্লাহ সরকার, পৌর সাধারণ সম্পাদক নজরুল ইসলাম, উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক শাহআলম হিমেল, দুলালপুর ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ হারুন অর রশীদ, ঘাড়মোরা ইউনিয়ন বিএনপির সভাপতি আবু মুসা, ঘাগুটিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি এমএ ওহাব, দুলালপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মোঃ জামাল উদ্দিন সরকার প্রমুখ।
এছাড়াও উপস্থিত ছিলেন দুলালপুর ইউনিয়ন বিএনপির সহ সভাপতি মোঃ শাহ জালাল, দুলালপুর ৪নং ওয়ার্ড বিএনপির সভাপতি মোসলেম উদ্দিন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক বাবু সরকার, দুলালপুর ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক মোঃ ওমর ফারুক, স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক আবদুস সাত্তার, দুলালপুর ইউনিয়ন কৃষকদলের সভাপতি মোঃ ইয়ানুস মিয়া প্রধান,ইউনিয়ন কৃষকদলের সহ সভাপতি আবদুল্লাহ প্রধান, ৭নং ওয়ার্ড স্বেচ্ছাসেবকদলের সভাপতি মোঃ শ্যামল মাহমুদ, ইউপি সদস্য মোঃ রাশেদুল ইসলাম রাশেদ, হোমনা উপজেলা ছাত্রদলের যুগ্ম আহবায়ক এন কে ইয়ামিন সরকার সানী, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সাইফুল ইসলাম সোহাগ, মোঃ কাউসার আহমেদ, উপজেলা ছাত্রদলের সদস্য ওলি ভুইঁয়া প্রমুখ। এছাড়াও উপজেলার বিভিন্ন ইউনিয়নের বিএনপি ও এর অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দগণ উপস্থিত ছিলেন।
দৈনিক বিজয় নিউজ/ রাসেল আহমেদ