হোনায় তারেক রহমানের বিরুদ্ধে অপপ্রচারে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ

হোনায় তারেক রহমানের বিরুদ্ধে অপপ্রচারে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ
ছবি: রাসেল আহমেদ

দৈনিক বিজয় নিউজ হোমনা প্রতিনিধি:

কুমিল্লার হোমনায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৯ জুলাই) সকাল ১১টায় হোমনা চৌরাস্তা থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়ে উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে গিয়ে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশে নেতৃত্ব দেন হোমনা উপজেলা বিএনপি'র সাবেক আহ্বায়ক ও সাবেক উপজেলা চেয়ারম্যান মো. জহিরুল ইসলাম। এসময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আজিজুর রহমান মোল্লা, বিএনপি নেতা ও মাথাভাঙ্গা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ জাহাঙ্গীর আলম মোল্লা, আসাদপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মোঃ জহিরুল ইসলাম, আব্দুল মতিন মেম্বারসহ বিভিন্ন ইউনিয়নের বিএনপি'র সাবেক প্রবীণ নেতাকর্মী ও অঙ্গসংগঠনের কর্মীবৃন্দ উপস্থিত ছিলেন।

দৈনিক বিজয় নিউজ/ রাসেল আহমেদ