প্রেমে পড়িনা

প্রেমে পড়িনা
ছবিঃ এসএম এম আকাশ

 দৈনিক বিজয় নিউজ পাবনা প্রতিনিধিঃ

     প্রেমে পড়িনা

আমাকে লাগেনা ভালো কারো-
তবুও আমার ইচ্ছে করে,
ভালোবাসতে কাছে পেতে তাকে,
আমি শুধু নিঃস্বার্থ প্রেমে-
চেয়ে চেয়ে দেখে গেলাম,
ভালোবাসার নিঃস্বতাকে ব্যর্থতাকে !

কত জনই প্রেম করে ভবে-
ভালোবাসে পরশ্রীকাতরতায় ঝোকে,
আমি পেলামনা প্রতিদান...
চাইনা ভালোবাসা প্রয়োজনে-
মিটাব আত্মার খোরাক,
হবো ব্যর্থ প্রেমে মহান !

করে ইচ্ছে আবার করেনা-
পড়তে প্রেমে পিছনে ফিরি,
না জানি কিভাবে প্রেম করি !
ব্যর্থ প্রেম সফল প্রেম দেখে-
পিছু হটি প্রেম পথ ছেড়ে,
প্রেম প্রেম না করেই যেন মরি

দৈনিক বিজয় নিউজ/ এসএম এম আকাশ