ঠাকুরগাঁওয়ে বাংলাদেশ ইসলামী আন্দোলনের বিক্ষোভ মিছিল
দৈনিক বিজয় নিউজ ঠাকুরগাঁ প্রতিনিধিঃ
জুলাই যোদ্ধাদের উপর সন্ত্রাসী হামলা, দেশব্যাপী খুন, ধর্ষণ ও চাঁদাবাজের বিচার, জুলাই গণঅভ্যুত্থানের শহীদ পরিবার পুনর্বাসন ও আহতদের চিকিৎসা প্রদান জুলাই সনদ ঘোষণা, এবং PR পদ্ধতিতে জাতীয় সংসদ নির্বাচনের দাবিতে আজ ১৮জুলাই (শুক্রবার) বিকাশ ৩টায় ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ ঠাকুরগাঁও জেলা শাখার আয়োজনে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। বিক্ষোভ মিছিলটি ঠাকুরগাঁও জেলার আর্ট গ্যালারি থেকে বের হয়ে ঠাকুরগাঁও জেলার প্রধান সড়ক প্রদক্ষিণ করে চৌরাস্তায় সংক্ষিপ্ত বক্তব্যের মাধ্যমে বিক্ষোভ মিছিলটি শেষ হয়। বিক্ষোভ মিছিলে বক্তারা বলেন বর্তমান দেশে চাঁদাবাজি টেন্ডারবাজি চলতেছে , এদের বিরুদ্ধে আইন শৃঙ্খলা বাহিনীকে আরও সোচ্চার হতে হবে। এবং প্রধান উপদেষ্টাদের কে বলেন অতি দ্রুত জুলাই গণঅভ্যুত্থানের সনধ প্রকাশ করতে হবে। জাতীয় সংসদ নির্বাচনে পি আর পদ্ধতিতে দিতে হবে। বিক্ষোভ মিছিল টি সভাপতিত্ব করেন মুহাম্মাদ আব্দুস সবুর আলিফ সভাপতি ইসলামী ছাত্র আন্দোলন ঠাকুরগাঁও জেলা শাখা।উক্ত বিক্ষোভ মিছিলে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন ও সহযোগী সংগঠনের দায়িত্বশীলরা।
দৈনিক বিজয় নিউজ / মোঃ নাজিমুল ইসলাম