নাইক্ষ্যংছড়ি'র বাইশারী ইউনিয়নে কৃষক দলের কর্মী সম্মেলন সম্পন্ন

নাইক্ষ্যংছড়ি'র বাইশারী ইউনিয়নে কৃষক দলের কর্মী সম্মেলন সম্পন্ন
ছবিঃ এম হাবিবুর রহমান রনি

দৈনিক বিজয় নিউজ নাইক্ষ্যংছড়ি (বান্দরবান) প্রতিনিধিঃ

বাংলাদেশ কৃষক দল নাইক্ষ্যংছড়ি'র বাইশারী ইউনিয়ন শাখার উদ্যোগে এক বিশাল কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয় ১৮ই জুলাই বিকাল ৩ ঘটিকার সময় বাইশারী ইউনিয়ন পুরাতন পরিষদে। কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে উক্ত অনুষ্ঠান শুরু হয়। মঞ্চ সঞ্চালনায় ছিলেন যুবদলের সাংগঠনিক সম্পাদক মোঃ ইলিয়াছ। সভাপতিত্ব করেন বাইশারী ইউনিয়ন কৃষক দলের সভাপতি মোঃ গিয়াস উদ্দিন। উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ ইউনুছ, কৃষকদলের শত কর্মীগণ সহ বাইশারী ইউনিয়ন বিএনপির অঙ্গ সহযোগী সংগঠনের নেতা কর্মীরা। উপস্থিতিতে মধ্যে এ সময় বক্তব্য রাখেন উপজেলা কৃষক দলের সাধারণ সম্পাদক আমিনুল হাকিম যুবদলের সভাপতি নূর মোহাম্মদ পুতন।উপজেলা কৃষক দলের সভাপতি ছৈয়দুল আমিন। বক্তব্য রাখেন বাইশারী ইউনিয়ন বিএনপি'র সাধারণ সম্পাদক আবদুল কালাম, বিএনপির সভাপতি আব্দুল করিম বান্টু। বান্দরবান জেলার আইনজীবি ফোরামের সাধারণ সম্পাদক এডভোকেট আবুহেনা মোস্তফা কামাল (রুমু) সহ প্রমুখ।

দৈনিক বিজয় নিউজ/ এম হাবিবুর রহমান রনি