অনন্যা
দৈনিক বিজয় নিউজ পাবনা প্রতিনিধিঃ
অনন্যা
বৃষ্টি ভেজা অঙ্গে-
তোমায় লাগে অপরুপ,
প্রিয় দর্শিনী কুমারী কন্যা-
তুমি খোদার হাতে গড়া অনন্যা!
তুমি অপ্সরা;তুমি অধরা-
তুমি কাংখিত প্রেমের রুপ,
তুমি যাচিত ভালোবাসার-
স্পর্শিত মানস কন্যা ।
তুমি ভাল থাকার মহৌষধ-
তুমি অনবদ্য;তুমি ব্যপীত অনন্যা,
তুমি নেশা;তুমি আশা;তুমি সুখ-
তুমি কালান্তরে জাগ্রত প্রেমে স্বরুপ...
তুমি উর্বশী;তুমি বিনোদিনী-
তুমি মহা কালের রুপ-গাঁথা,
তুমি অনিন্দ্য;তুমি সুনন্দা-
তুমি যাচিত বোধে রুপ কথা।
তুমি নবান্নের সোদা গন্ধ মাখা-
তুমি চাওয়া;তুমি পাওয়ার ইতি,
তুমি পূঁজিত প্রেমে নওতো বিরুপ-
তুমি আকাংখার সরস সম্প্রীতি।
তুমি আপন হাজার জন্মে দেখা-
তুমি অপলক দেখায় আবহ স্বরুপ,
তুমি বাসনা-কামনা অদৃশ্য ছায়া-
তুমি স্বপ্ন সাধের সফল প্রতিরুপ।
তুমি চেতনা;তুমি সাধনা-
তুমি বিকশিত ভালোবাসায় আরাধনা,
তুমি সুর গীতির ঝংকার-
তুমি নিবিড় প্রেমের লালিত বাসনা!
দৈনিক বিজয় নিউজ/ এসএম এম আকাশ