বগুড়ায় গাক'র ফিল্ড অফিসারদের ক্ষুদ্রঋণ ব্যবস্থাপনা বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত
দৈনিক বিজয় নিউজ প্রতিনিধিঃ
বগুড়া, ১৬ জুলাই দেশের শীর্ষ স্থানীয় ও জাতীয় পযায়ের বেসরকারি উন্নয়ন সংস্থা গ্রাম উন্নয়ন কর্ম (গাক) এর প্রশিক্ষণ বিভাগ কর্তৃক আয়োজিত দুই দিনব্যাপী "ক্ষুদ্রঋণ ব্যবস্থাপনা বিষয়ক মৌলিক প্রশিক্ষণ" গত ১৫ ও ১৬ জুলাই ২০২৫ তারিখে সফলভাবে সম্পন্ন হয়েছে।বগুড়ার বনানী গাক টাওয়ারে অবস্থিত প্রশিক্ষণ কক্ষে সদ্য যোগদানকৃত ফিল্ড অফিসারদের জন্য এই প্রি-সার্ভিস প্রশিক্ষণটির আয়োজন করা হয়। প্রশিক্ষণ কর্মসূচির সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে নতুন যোগদান কারী মাঠ কর্মীদের উদ্দেশ্যে নানা দিক নির্দেশনা মূলক বক্তব্য দেন গাক'র নির্বাহী পরিচালক ড. খন্দকার আলমগীর হোসেন। তিনি নবীন ফিল্ড অফিসারদের উদ্দেশে বলেন,"এই প্রশিক্ষণের মাধ্যমে অর্জিত জ্ঞানকে কাজে লাগিয়ে মাঠপর্যায়ে সততা, নিষ্ঠা ও সাহসিকতার সঙ্গে কার্যক্রম বাস্তবায়ন করতে হবে।" উল্লেখ্য প্রশিক্ষণ সেশনটির উদ্বোধন করেন গাক'র সিনিয়র পরিচালক ড. মোঃ মাহবুব আলম। দুই দিনব্যাপী এই কোর্সে প্রশিক্ষক হিসেবে সেশন পরিচালনা করেন জনাব মো: আব্দুল আলীম এবং প্রশিক্ষণ বিভাগের অন্যান্য কর্মকর্তাবৃন্দ। গাক'র ট্রেনিং কো-অর্ডিনেটর জনাব মোঃ কবীর উদ্দিনের তত্ত্বাবধানে এই গুরুত্বপূর্ণ প্রশিক্ষণ কোর্সটি পরিচালিত হয়। এই প্রশিক্ষণের মাধ্যমে সদ্য যোগদানকৃত ফিল্ড অফিসাররা ক্ষুদ্রঋণ ব্যবস্থাপনার মৌলিক বিষয়াবলি সম্পর্কে বিস্তারিত ধারণা লাভ করেন, যা তাদের মাঠপর্যায়ের কার্যক্রমে দক্ষতা ও গতিশীলতা আনবে বলে আশা করা হচ্ছে। এ সময় গাক এর উর্ধ্বতন কমকর্তা ও নবীন মাঠ কমীরা অংশ নেয়।
দৈনিক বিজয় নিউজ/ এম এ খালেক খান