হোমনায় পানিতে ডুবে শিশুর মৃত্যু
দৈনিক বিজয় নিউজ হোমনা প্রতিনিধি:
কুমিল্লার হোমনায় পানিতে ডুবে মোঃ হোসাইন (২) নামে দুই বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১৫ জুলাই) উপজেলার চান্দেরচর ইউনিয়নের তাতুয়াকান্দি গ্রামে এ দুর্ঘটনা ঘটে। নিহত শিশুটি তাতুয়াকান্দি গ্রামের শামীম মিয়ার ছেলে। জানাযায়, শিশুটি বাড়ির উঠানে খেলা করছিল। সকলের অজান্তে দুপুর সাড়ে ১২ টার দিকে হঠাৎ করেই বাড়ির পাশের ডোবায় পড়ে যায়। পরিবারের লোকজন তাকে দ্রুত উদ্ধার করে হোমনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। শিশুটি মৃত্যুতে পরিবার ও এলাকাজুড়ে শোকের ছায়া নেমে এসেছে।
দৈনিক বিজয় নিউজ/ রাসেল আহমেদ