দিনাজপুরে অবৈধ স্থাপনা উচ্ছেদে অভিযান!

দিনাজপুরে অবৈধ স্থাপনা উচ্ছেদে অভিযান!
ছবিঃ মোঃ আতিউর রহমান

দৈনিক বিজয় নিউজ দিনাজপুর প্রতিনিধিঃ

দিনাজপুরে তিন মোড়ে অবৈধ স্থাপনা উচ্ছেদে প্রশাসনের অভিযান দিনাজপুর শহরের জেলখানা মোড়, লিলির মোড় ও বাহাদুর বাজার এলাকায় আজ প্রশাসনের পক্ষ থেকে অবৈধ স্থাপনা উচ্ছেদে অভিযান চালানো হয়েছে। অভিযানে নেতৃত্ব দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট। ফুটপাত ও সড়কের উপর গড়ে ওঠা বিভিন্ন অস্থায়ী দোকান ও স্থাপনা সরিয়ে নেওয়া হয়। এতে জনসাধারণের চলাচলে স্বস্তি ফিরবে বলে মনে করছেন অনেকে। প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে,জনদুর্ভোগ কমাতেই এ ধরনের অভিযান চলমান থাকবে উপজেলা প্রশাসন।

দৈনিক বিজয় নিউজ/ মোঃ আতিউর রহমান