মানিকগঞ্জে শিশু ধর্ষণকারীর মৃত্যুদণ্ড

মানিকগঞ্জে শিশু ধর্ষণকারীর মৃত্যুদণ্ড
ছবিঃ মোঃ নাঈম আহমেদ

দৈনিক বিজয় নিউজ বিশেষ প্রতিনিধিঃ

মানিকগঞ্জ পৌর এলাকায় ৯ বছর বয়সী এক শিশুকে ধর্ষণের দায়ে ৪৫ বছর বয়সী এক ব্যক্তিকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। এ ছাড়া তাকে ১ লাখ টাকা জরিমানা করা হয়েছে। রোববার দুপুরে মানিকগঞ্জ নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক এম এ হামিদ এ রায় ঘোষণা করেন।

দণ্ডপ্রাপ্ত ব্যক্তির বাড়ি যশোর সদর উপজেলায়। তিনি মানিকগঞ্জ পৌরসভার একটি ভাড়া বাসায় পরিবারসহ বসবাস করতেন। রায় ঘোষণার সময় তিনি আদালতে উপস্থিত ছিলেন।

আদালত সূত্রে জানা গেছে, ধর্ষণের শিকার শিশুটি আসামির নিকটাত্মীয় ছিল। ২০১৯ সালের ৩১ আগস্ট রাতে তিনি শিশুটিকে ধর্ষণ করেন। ঘটনার পর শিশুটির মা মানিকগঞ্জ সদর থানায় মামলা দায়ের করলে তদন্তে আসামির বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হয়। ২০২০ সালের ৯ ফেব্রুয়ারি তদন্তকারী কর্মকর্তা রকিবুজ্জামান আদালতে অভিযোগপত্র জমা দেন। মামলায় মোট ১৩ জন সাক্ষীর সাক্ষ্য নেওয়া হয়।

রাষ্ট্রপক্ষের কৌঁসুলি হুমায়ুন কবির বলেন, প্রমাণ ও সাক্ষ্যগুলো অভিযুক্তের অপরাধ স্পষ্টভাবে প্রতিষ্ঠিত করায় আদালত তাকে সর্বোচ্চ শাস্তি দিয়েছেন।

দৈনিক বিজয় নিউজ/ মোঃ নাঈম আহমেদ