চিরির বন্দর উপজেলায় পরিবেশের জন্য ক্ষতিকর ২৫ হাজার ইউক্যালিপটাস গাছের চারা ধ্বংস করা হয়েছে।
দৈনিক বিজয় নিউজ দিনাজপুর প্রতিনিধিঃ
চিরিরবন্দরে নার্সারিতে অভিযান পরিবেশবিরোধী ইউক্যালিপ্টাস চারা ধ্বংস করা হয়। আজ ৯ জুলাই বুধবার উপজেলার নশরতপুর, ইসবপুর, আব্দুলপুর ইউনিয়নের বিভিন্ন নার্সারিতে অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ফাতেহা তুজ জোহরা। সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে চারা উৎপাদন ও বিক্রি করায় তামান্না নার্সারি, এম আর ভিলেজ নার্সারি, মৌসুমী নার্সারি, জাহাঙ্গীর নার্সারি, মিম নার্সারি ও ভাই ভাই নার্সারিতে এ অভিযান পরিচালনা করে পরিবেশের জন্য ক্ষতিকর ২৫ হাজার ইউক্যালিপটাস গাছের চারা ধ্বংস করা হয়েছে। এ সময় উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ জোহরা সুলতানা, উপজেলা উদ্ভিদ সংরক্ষণ অফিসার দিনেশ চন্দ্র, উপসহকারী কৃষি কর্মকর্তা মো. খাদেমুল ইসলাম, মো. মিনহাজুল হক নবাব, মো. রবিউল ইসলাম, মো. আজিজুল হক, রেজওয়ানুল হকসহ উপজেলা প্রশাসনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
দৈনিক বিজয় নিউজ/ মোঃ আতিউর রহমান