টিএমএসএস চাটমোহর জোনের বনপাড়া রিজিয়নে ত্রৈমাসিক কার্যঅগ্রগতি ও কৌশল নির্ধারণী সভা অনুষ্ঠিত
দৈনিক বিজয় নিউজ প্রতিনিধিঃ
বিশিষ্ট সমাজ সেবক, আনসার ভিডিপি উন্নয়ন ব্যাংকের পরিচালক অধ্যাপিকা ডক্টর হোসনে-আরা বেগম প্রতিষ্ঠিত শীর্ষ পর্যায়ের ও আন্তর্জাতিক মানের বে-সরকারি উন্নয়ন সংস্থা টিএমএসএস এর অপারেশন-১১ নাটোর ডোমেইন এর আওতাধীন চাটমোহর জোনের নিয়ন্ত্রণাধীন বনপাড়া রিজিয়নে ১২ জুলাই ত্রৈমাসিক কার্যঅগ্রগতি, পর্যালোচনা ও কৌশল নির্ধারণী সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় চাটমোহর জোনের বনপাড়া রিজিয়নের গত তিন মাসের কার্যক্রম পর্যালোচনা এবং আগামী দিনের কর্মপন্থা ও কৌশল নির্ধারণ নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। বনপাড়া রিজিয়ন কার্যালয়ে আয়োজিত এই গুরুত্বপূর্ণ সভায় উপস্থিত থেকে নানা দিক নির্দেশনা দেন টিএমএসএস’র অপারেশন-১১ নাটোর ডোমেইন প্রধান মোঃ রফিকুল ইসলাম।
সভায় অন্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন সহকারী ডোমেইন প্রধান মীর মতিয়ার রহমান, চাটমোহর জোন প্রধান মোঃ ইউনুস আলী ও বনপাড়া রিজিয়ন প্রধান আব্দুল আলীম প্রমুখ। সভায় বক্তারা টিএমএসএস-এর লক্ষ্য ও উদ্দেশ্য বাস্তবায়নে চলমান কার্যক্রমের অগ্রগতি নিয়ে সন্তোষ প্রকাশ করেন। একইসাথে, ভবিষ্যতে সংস্থার সেবা সমূহকে আরও গতিশীল ও কার্যকর করার লক্ষ্যে বিভিন্ন নতুন কৌশল ও কর্মপরিকল্পনা নিয়ে বিস্তারিত আলোচনা ও সিদ্ধান্ত গ্রহণ করা হয়। বিশেষ করে, প্রান্তিক জনগোষ্ঠীর আর্থ-সামাজিক উন্নয়নে টিএমএসএস’র ভূমিকা আরও জোরদার করার ওপর গুরুত্বারোপ করা হয়। সভায় উপস্থিত উচ্চপদস্থ কর্মকর্তাবৃন্দ এবং সকল কর্মীদের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করা হয়েছে, যাতে তারা টিএমএসএস-এর লক্ষ্য অর্জনে নিরলসভাবে কাজ করতে পারেন। এই সভার মাধ্যমে বনপাড়া রিজিয়নের কার্যক্রমে নতুন গতি আসবে এবং জনকল্যাণমূলক কর্মসূচিগুলো আরও সফলভাবে পরিচালিত হবে বলে আশাবাদ ব্যক্ত করা হয়েছে। এ সময় বনপাড়া রিজিওন এর সকল কর্মকর্তা উপস্থিত ছিলেন।
দৈনিক বিজয় নিউজ/ এম এ খালেক খান