দিনাজপুর জেলার চিরিরবন্দর খানসামা নির্বাচনী ৪ এলাকায় বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ! কর্নেল গ্রুপের কয়েকজন আহত!অর্ধশত মোটর সাইকেল ভাংচুর!
দৈনিক বিজয় নিউজ দিনাজপুর প্রতিনিধিঃ
কাচিনীয়া বাজারে কর্ণেল বাহিনীর উপর আক্রমণ চালায় মিয়া বাহিনী,পাকেরহাটে মিয়া বাহিনীর প্রবেশ নিষিদ্ধ ঘোষণা করলো কর্ণেল বাহিনী! আজ ১১ জুলাই শুক্রবার রাতে খানসামা উপজেলার কাচিনীয়া বাজারে বিএনপির দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে করে কর্ণেল (অব.) মোস্তাফিজুর রহমান ও তার ভাই সহ অনেকে আহত হয়েছেন।শতাধিক মোটরসাইকেল ও গাড়ি ভাংচুরের ফলে ক্ষতিগ্রস্থ হয়েছে। এ সংঘর্ষে মহসীন(৪৫) নামের এক বিএনপি কর্মী রক্তাক্ত হয়েছেন এবং ৪নং খামারপাড়া ইউনিয়নের মানিক(৩০) এর অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে। সংঘর্ষের এক পর্যায়ে ঘটনাস্থলে সেনাবাহিনী উপস্থিত হয় এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়ে আসে।
দৈনিক বিজয় নিউজ/ মোঃ আতিউর রহমান