মিটফোর্ড ব্যবসায়ী হত্যাকাণ্ডের প্রতিবাদে উত্তাল ঠাকুরগাঁও জেলা
দৈনিক বিজয় নিউজ ঠাকুরগাঁ প্রতিনিধিঃ
রাজধানীর মিটফোর্ডের সামনে ব্যাবসায়ী হত্যাকাণ্ডের প্রতিবাদে আজ ১২ জুলাই (শনিবার) সকাল ১২টায় ঠাকুরগাঁও সরকারি বালক উচ্চ বিদ্যালয় বড়ো মাঠে শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিল বের করে। মিছিলটি ঠাকুরগাঁও সরকারি বালক উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণ থেকে শুরু হয়ে ঠাকুরগাঁও প্রধান সড়ক প্রদক্ষিণ করে ঠাকুরগাঁও সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের সামনে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয় বিক্ষোভ মিছিল। বিক্ষোভ মিছিলে সাধারণ ছাত্র জনতাকে বিভিন্ন স্লোগান দিতে দেখা গেছে যুবদলের অনেক খুন, পাথর দিয়ে মানুষ খুন’, ‘বিএনপির অনেক গুণ,১০ মাসে ১৫০ খুন', ‘মিডফোর্ডে হত্যা কেন, তারেক রহমান জবাব দে’ 'বিএনপি,ভুয়া' 'জিয়ার সৈনিক,চাদা তোলে দৈনিক' প্রভৃতি স্লোগান দেওয়া হয়।
সংক্ষিপ্ত সমাবেশে ছাত্র জনতা বলেন, "৯ জুলাই হত্যার ভিডিও কেন ২ দিন পর আমাদের সামনে আসে। যুবদল কর্তৃক চাদার জন্য যেই বর্বোরচিত হামলা করা হয়েছে আমরা সেই হামলার তীব্র নিন্দা জানাচ্ছি। আমরা ইন্টেরিম সরকারকে অনুরোধ করবো আপনারা যতদ্রুত সম্ভব এই হত্যার বিচার করেন।" আমরা এই ভিডিওটি যতবার দেখেছি ততবার মনে হয়েছে ঠিক যেভাবে ছাত্রলীগের কর্মীরা বিশ্বজিৎ কে হত্যা করেছে ,যুবদল মিটফোর্ড একই কাহীনির পুনরাবৃত্তি করেছে। আওয়ামী ফ্যাসিস্ট যে কাজ গুলো করছে ঠিক তাই আপনারা করছেন। ১০ মাস যেতে না যেতেই আপনারা নিজ দলের নেতাকর্মীদের হত্যা করেছেন। আমরা বলে দিতে চাই ৫ আগস্ট বিপ্লবের মধ্য দিয়ে যেভাবে আমরা ফ্যাসিস্ট সরকারকে বিতারিত করেছি আমরা বাধ্য হবো তোমাদেরকেও বিতারিত করতে।
দৈনিক বিজয় নিউজ / মোঃ নাজিমুল ইসলাম