চিরিরবন্দর ও খানসামা উপজেলায় আনন্দ উৎসবের মধ্য দিয়ে বর্ষবরণ ও আনন্দ শোভাযাত্রা অনুষ্ঠিত!

চিরিরবন্দর ও খানসামা উপজেলায়  আনন্দ উৎসবের মধ্য দিয়ে বর্ষবরণ ও আনন্দ শোভাযাত্রা অনুষ্ঠিত!
ছবিঃ মোঃ আতিউর রহমান

দৈনিক বিজয় নিউজ দিনাজপুর প্রতিনিধিঃ

দিনাজপুরের চিরিরবন্দর ও খানসামা উপজেলায় আনন্দ উৎসবের মধ্য দিয়ে বর্ষবরণ ও আনন্দ শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে।
১৪ এপ্রিল সোমবার সকাল সাড়ে ১০ টায় চিরিরবন্দর উপজেলা বিএনপি, উপজেলা প্রশাসন, আইডিয়াল রেসিডেন্সিয়াল মডেল স্কুল, বেলতলী বালিকা উচ্চ বিদ্যালয়ের পক্ষ থেকে নানাবিধ ফেস্টুন, হাতি, গরুর গাড়ি, ঘোড়ার গাড়ি, সুসজ্জিত ব্যান্ড দলের সমন্বয়ে বর্ণ্যাঢ্য শোভাযাত্রা শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা চত্বরে আলোচনা সভায় উপজেলা নির্বাহী অফিসার ফাতেহা তুজ জোহরার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় বিএনপির নির্বাহী কমিটির সদস্য ও সাবেক সংসদ সদস্য আলহাজ্ব মোঃ আখতারুজ্জামান মিয়া।

এসময় অন্যান্যের মধ্যে সহকারি কমিশনার (ভ‚মি) রুনাল্ট চাকমা, থানার অফিসার ইনচার্জ মোঃ আঃ ওয়াদুদ, অধ্যক্ষ মমিনুল ইসলাম, উপজেলা বিএনপির যুগ্ন আহবায়ক নূর এ আলম সিদ্দিকী নয়ন, অধ্যক্ষ রেজাউল করিম, নুর আলম সরকার দুলু, আব্দুল মতিন, মেছবাহুল ইসলাম, নাগরিক কমিটির সোহেল সাজ্জাদ প্রমূখ বক্তব্য রাখেন। এছাড়াও বর্ষবরণ উপলক্ষ্যে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানসহ সামাজিক প্রতিষ্ঠানগুলিও নানাবিধ আয়োজনের মধ্য দিয়ে উদযাপন করেছে। অপর দিকে খানসামা উজানভাটি শিল্প সাহিত্য সংস্কৃতি পরিষদ এর উদ্যোগে বাংলা নববর্ষ উৎযাপন হয়েছে। খানসামা জমির উদ্দিন শাহ বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজে বর্ষবরণ আনন্দ শোভা যাত্রা অনুষ্ঠিত হয়। এতে উজানভাটি শিল্প সাহিত্য সংস্কৃতি পরিষদের সভাপতি হুসেইন মোঃ আনোয়ার হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সহ-সভাপতি মোঃ মিজানুর রহমান চৌধুরী ও সম্মানিত অতিথি হিসেবে জেলা পরিষদের সাবেক সদস্য জমিরউদ্দীন শাহ্ স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) মোঃ শাহরিয়ার জামান শাহ নিপুন।

দৈনিক বিজয় নিউজ/ মোঃ আতিউর রহমান