রানীরবন্দরে, মানব কল্যান পরিষদ আয়োজিত, নশরতপুর ইউনিয়ন পরিষদ কক্ষে ইউনিয়ন সংলাপ সভা অনুষ্ঠিত হয়েছে

রানীরবন্দরে, মানব কল্যান পরিষদ আয়োজিত, নশরতপুর ইউনিয়ন পরিষদ কক্ষে ইউনিয়ন সংলাপ সভা অনুষ্ঠিত হয়েছে
ছবিঃ মোঃ আতিউর রহমান

দৈনিক বিজয় নিউজ দিনাজপুর প্রতিনিধিঃ

গত ৮ এপ্রিল মঙ্গলবার সকাল ১১ টায়, দিনাজপুর জেলার চিরিরবন্দর উপজেলার ১ নং নশরতপুর ইউনিয়ন পরিষদের নেত্রীবৃন্দের সাথে, চিরিরবন্দর মানব কল্যান পরিষদ (এমকেপি)'র নশরতপুর ইউনিয়ন সিএসও কমিটির সদস্য সদস্যাদের মধ্যে একটি ত্রৈমাসিক সংলাপ সভা অনুষ্ঠিত হয়েছে। উক্ত নশরতপুর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মোছাঃ লাইলী বেগমের সভাপতিত্বে, নারী ও কন্যাশিশু নির্যাতন প্রতিরোধ, পরিবারিক সহিংসতা প্রতিরোধ, যৌতুক নিরোধ, বাল্যবিবাহ প্রতিরোধ করা ও হিন্দু বিবাহ রেজিষ্ট্রী বাধ্যতামুলক করা এবং সনাতন হিন্দু সম্প্রদায়ের পরিবারের পিতার পৈত্রিক সম্পত্তিতে কন্যার সম্পত্তির, (জমির) আংশ দেওয়া বা প্রদানের আইন পাশ করে তাঁহা বাস্তবায়ন করার উপর বিস্তারিত বিষয়ে আলোচনা করেন এমকেপির অফিসার মোঃ নজরুল ইসলাম তারেক, সহ-অফিসার মোঃ সেকেন্দার আলী, উক্ত ইউপির সচিব বাবু অরুন কুমার রায়, ইউপি সদস্য যথাক্রমে মোঃ আঃ সামাদ, মোঃ শহিদুল ইসলাম, মোঃ খাদেমুল ইসলাম, মোঃ আসাদুল্লা আল গালিব, ইউপি সদস্যা মোছাঃ জাহানারা বেগম, সবিতারানী রায়, উক্ত নশরতপুর ইউনিয়ন সিএসও কমিটির সভাপতি সদস্য- মহসিন আলী, কল্পনারানী রায়, সুবাষ পাল ও মালতিরানী সাহা প্রমূখ।

দৈনিক বিজয় নিউজ/ মোঃ আতিউর রহমান