জেলা বিএনপির সহ-সভাপতি নিজ উদ্বেগে পুরো মাস জুড়ে ইফতার মাহফিলের আয়োজন চলমান রেখেছেন।
দৈনিক বিজয় নিউজ দিনাজপুর প্রতিনিধিঃ
বিশিষ্ট সমাজসেবক ও দিনাজপুর জেলা বিএনপির সহ-সভাপতি হাফিজুর রহমান সরকার নিজ উদ্যোগে প্রতিদিনের ন্যায়মোঃ আতিউর রহমান গতকালও রমজান মাসের পবিত্রতা বজায় রেখে জেলা বিএনপির পার্টি অফিস ও শহরের বিভিন্ন স্থানে পথচারী এবং ছিন্নমূল মানুষের মধ্যে ইফতার বিতরণের কার্যক্রম পরিচালনা করেন। দিনাজপুর সদর আসন মনোনীত প্রত্যাশী। সমাজের প্রতি দায়িত্বশীলতার মধ্যে নিহিত রয়েছে একটি শক্তিশালী দেশ গড়ার সূচনা। তার এই মহান উদ্যোগের মাধ্যমে মানবতার প্রতি তাঁর গভীর ভালবাসা এবং রাজনৈতিক নেতৃত্বের প্রমাণ আরও একবার দৃঢ় হয়েছে। দিনাজপুরবাসী তাঁর উদ্যোগে গর্বিত এবং আশা করে ভবিষ্যতেও তাঁর হাত ধরে আরও অনেক সমাজকল্যাণমূলক কর্মসূচি সফলভাবে বাস্তবায়িত হবে। সমর্থকদের প্রত্যাশা হাফিজ সাহেব যেন সবার কল্যাণে আরও এগিয়ে যেতে পারেন।
দৈনিক বিজয় নিউজ/ মোঃ আতিউর রহমান