ঠাকুরগাঁওয়ে ধর্ষক'কে আদালতে তোলার সময় গণধোলাই,জেল হাজতে পাঠালেন বিচারক

ঠাকুরগাঁওয়ে ধর্ষক'কে আদালতে তোলার সময় গণধোলাই,জেল হাজতে পাঠালেন বিচারক
ছবি: মোঃ নাজিমুল ইসলাম

দৈনিক বিজয় নিউজ ঠাকুরগাঁ প্রতিনিধিঃ

ঠাকুরগাঁওয়ের ভূল্লী থানার আউলিয়াপুর ইউনিয়নের মাদারগঞ্জ গ্ৰামে, গতকাল মাদারগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোজাম্মেল হোসেন মানিকের বিরুদ্ধে, পঞ্চম শ্রেণীর শিক্ষার্থী ধর্ষনের অভিযোগ উঠেছে। অভিযুক্ত শিক্ষককে গতকাল ভূল্লী থানা পুলিশ গ্রেফতার করে, ঠাকুরগাঁও থানায় পেরন করেন। আজ সকালে ঠাকুরগাঁও জেলা দায়রা জজ আদালতে তোলেন আসামি কে। ঠাকুরগাঁওয়ে ৫ম শ্রেণির ছাত্রীকে ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার হওয়া স্কুল শিক্ষক মোজাম্মেল হক মানিককে জেল হাজতে প্রেরণ করেছেন আদালত। রোববার (৯ মার্চ) সকালে অভিযুক্ত শিক্ষককে অতিরিক্ত চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট শরিফুল ইসলাম জেল হাজতে প্রেরণের নির্দেশ দেন। এসময় ঠাকুরগাঁওয়ে সাধারণ জনতা ধর্ষনের প্রতিবাদে মানববন্ধন বের করে। এবং ঠাকুরগাঁও আদালতের সামনে অবস্থান করেন। এসময় অভিযুক্ত শিক্ষককে আদালতে তোলার সময় গণধোলাই দেন সাধারণ জনতা।

দৈনিক বিজয় নিউজ / মোঃ নাজিমুল ইসলাম