রংপুর পীরগাছায় দুটি অবৈধ ইটভাটা গুড়িয়ে দিয়েছে প্রশাসন

রংপুর পীরগাছায়  দুটি অবৈধ ইটভাটা গুড়িয়ে দিয়েছে প্রশাসন
ছবিঃ আতিকুর রহমান

দৈনিক বিজয় নিউজ পীরগাছা (রংপুর) প্রতিনিধিঃ

উচ্চ আদালতের নির্দেশ অনুযায়ী  রংপুর জেলা ও পীরগাছা উপজেলা প্রশাসন অভিযানে করে দুটি অবৈধ ইটভাটা গুঁড়িয়ে দিয়েছে । গত  ৪ মার্চ ও আজ ৮ মার্চ এই  অভিযান পরিচালনা করে  পীরগাছা সদর ইউনিয়নের দশগা এলাকার এমটিভি বির্কস  প্রো: তোফাজ্জল হোসেন  ও কৈকুড়ি ইউনিয়নের  মতিয়ারের বাজারের এমবিএফ  প্রো: আরিফুল হক লিটন এর  ইটভাটায় এ অভিযান পরিচালনা করেন পীরগাছা উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট  নাজমুল হক সুমন এ অভিযানের নেতৃত্ব করেন এ সময় অভিযান এই  উপস্থিত ছিলেন রংপুর জেলা  এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ,  পরিবেশ অধিদপ্তর পরিচালক সহ আইন-শৃঙ্খলা বাহিনী সদস্য। পীরগাছা উপজেলায় মোট ২৭ টি ইটভাটা রয়েছে এরমধ্যে ২৪ টি ইটভাটার উচ্চ আদালতে রিট আবেদন করা করা থাকলেও কোনটারই নেই কোন বৈধ কাগজপত্র। অভিযান পরিচালনাকারী ম্যাজিস্ট্রেট ও পীরগাছা উপজেলা নির্বাহী অফিসার নাজমুল হক সুমন আমাদের জানান সকল অবৈধ ইটভাটায় উচ্চ আদালতের নির্দেশ অনুযায়ী অভিযান পরিচালনা করা হবে। ভাটা মালিক অনেকেই আমাদের কাছে ক্ষোভ  প্রকাশ করে বলেন। আমাদের পীরগাছা উপজেলা ভাটা মালিক সভাপতি আমিনুল ইসলাম রঞ্জু  প্রশাসন সহ সব দপ্তরে কাজ করার জন্য ৫০০০০ টাকা করে নিয়েছে  তারপরও এভাবে অভিযান করা হলে আমরা পথে আসবো।  এ ধরনের অবৈধ ইটভাটা বন্ধে প্রশাসনের অভিযানকে সাধুবাদ জানিয়েছেন উপজেলার সুধীসমাজ।

দৈনিক বিজয় নিউজ/ আতিকুর রহমান