কেশবপুরে শ্রীশ্রী রামকৃষ্ণ পরমহংসদেবের সাধন দর্শণ বিষয়ক আলোচনা

কেশবপুরে শ্রীশ্রী রামকৃষ্ণ পরমহংসদেবের   সাধন দর্শণ বিষয়ক আলোচনা
ছবিঃ পরেশ দেবনাথ

দৈনিক বিজয় নিউজ কেশবপুর যশোর প্রতিনিধিঃ

কেশবপুরের মজিতপুরে শ্রীশ্রী রামকৃষ্ণ পরমহংসদেবের ১৯০ তম শুভ জন্মতিথি পালিত হয়েছে। শুভ জন্ম তিথি পালন উপলক্ষে সাধন দর্শণ বিষয়ক আলোচনা পূজা ও ভক্ত সমাবেশ এর আয়োজন করা হয়। শুক্রবার (৭ মার্চ-২৫) কেশবপুর উপজেলার মজিদপুর রামকৃষ্ণ সেবাশ্রমে সারদা সংঘ, কেশবপুর বিবেকানন্দ শিক্ষা ও সংস্কৃতি পরিষদ, কেশবপুর শাখার সার্বিক সহযোগিতায় পরমপুরুষ শ্রীশ্রী রামকৃষ্ণ পরমহংসদেবের ১৯০ তম শুভ জন্ম তিথি পূজা ও ভক্ত সমাবেশ এর আয়োজন করেন। মজিতপুর রামকৃষ্ণ সেবাশ্রমের সভাপতি শ্রী তপন কুমার ঘোষ-এর সভাপতিত্বে শ্রীশ্রী ঠাকুরের জন্মের পূর্বে ও বাল্যকালে ঐশ্বরিক সত্তার ও অলৌকিক ঘটনার প্রকাশ সম্পর্কে শ্রীশ্রী ঠাকুরের সাধন দর্শণ বিষয়ের উপর আলোচনা অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখবেন, মজিতপুর রামকৃষ্ণ সেবাশ্রমের সাধারণ সম্পাদক শ্রী কালীপদ পাল।

মজিতপুর রামকৃষ্ণ সেবাশ্রমের সহ-সাঃ সম্পাদক পলাশ সিংহ ও হিসাব রক্ষক প্রভাষক কুন্তল বিশ্বাস-এর সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন, যশোর রামকৃষ্ণ আশ্রম ও রামকৃষ্ণ মিশনের অধ্যক্ষ শ্রীমৎ স্বামী জ্ঞানপ্রকাশানন্দজী মহারাজ।প্রধান অতিথি হিসেবে আলোচনা করেন, যশোর রামকৃষ্ণ আশ্রম ও রামকৃষ্ণ মিশনের অধ্যক্ষ শ্রীমৎ স্বামী জ্ঞানপ্রকাশানন্দজী মহারাজ। সম্মানিত অতিথি ছিলেন, যশোর রামকৃষ্ণ আশ্রম ও রামকৃষ্ণ মিশনের সহ-সম্পাদক শ্রীমৎ স্বামী আত্মবিভানন্দজী মহারাজ।

অনুষ্ঠান শুভেচ্ছা বক্তব্য রাখেন, ভালুকঘর বহুমূখী মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বাসুদেব গোস্বামী (পুরোহিত), সাগরদাঁড়ি আবু শরাফ সাদেক কারিগরি কলেজের সহকারী অধ্যাপক কানাইলাল ভট্টাচার্য, ও প্রভাষক মহেশ বিশ্বাস। অনুষ্ঠান সূচীতে ছিল, সকাল ০৯.৩০ : সঙ্গীতানুষ্ঠান, সকাল ১০.৩০ : অতিথিবৃন্দের আসন গ্রহণ, সকাল ১০.৪০ ফুল দিয়ে বরণ, সকাল ১০.৫০ বেদমন্ত্র পাঠ, সকাল ১১.০০ : ভক্ত সমাবেশ এবং দুপুর ০২.০০ : প্রসাদ বিতরণ। অনুষ্ঠানট ভক্তদের একটি মিলন মেলায় পরিনত হয়েছিল।

দৈনিক বিজয় নিউজ/ পরেশ দেবনাথ