প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, 'মহামারির এই সময়ে সম্পদ আর প্রযুক্তির অভাবের কারণে

দূরশিক্ষণ ও অনলাইন শিক্ষাকে সর্বজনীন ঘোষণা করুন

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, 'মহামারির এই সময়ে সম্পদ আর প্রযুক্তির অভাবের কারণে

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, 'মহামারির এই সময়ে সম্পদ আর প্রযুক্তির অভাবের কারণে স্কুলে যাওয়ার হার, সাক্ষরতার হার এবং তরুণ ও বয়স্কদের শিক্ষার ক্ষেত্রে আমাদের বহু দশকের কষ্টার্জিত অর্জন নষ্ট হয়েছে। এই মহান ফোরামে আমি আহ্বান জানাতে চাই, দূরশিক্ষণ ও অনলাইন শিক্ষাকে সর্বজনীন ঘোষণা করুন।'

বৃহস্পতিবার প্যারিসে জাতিসংঘ শিক্ষা, বিজ্ঞান ও সংস্কৃতি সংস্থা-ইউনেস্কোর ৪১তম সাধারণ অধিবেশনে তিনি এ সব কথা বলেন।

মহামারির দুই বছরে শিক্ষা ক্ষেত্রে যে বড় ধরনের ক্ষত সৃষ্টি হয়েছে সে কথাও বক্তৃতায় তুলে ধরে তিনি বলেন, এই সঙ্কটের মধ্যেও শিক্ষা কার্যক্রম চালিয়ে যাওয়ার চেষ্টায় অনলাইনে শিক্ষা কার্যক্রমই 'নতুন স্বাভাবিকতায়' পরিণত হয়েছে। একইসঙ্গে তা একটি নতুন বৈষম্যও প্রকাশ্যে এনেছে।

প্রধানমন্ত্রী বলেন, 'ডিজিটাইজেশন অনেক সেবাপ্রাপ্তি এবং তথ্যের অবাধ প্রবাহ সহজ করেছে, কিন্তু সেই সঙ্গে ডিজিটাল মাধ্যমের অপব্যহারের কারণে ক্ষতিকর কনটেন্ট ঘৃণা ছড়ানোর মতো ঘটনায় উদ্বেগও বাড়ছে। ইউনেস্কোর মতো বিশ্ব সংস্থাগুলোর এসব বিষয় নিয়েও কাজ করা উচিত।'

জলবায়ু সঙ্কটের প্রসঙ্গ ধরে শেখ

হাসিনা বলেন, 'এটা কেবল বাংলাদেশের জন্য নয়, বিশ্বের বহু দেশের জন্যই একটি প্রাণঘাতী বাস্তবতা। আমরা ইউনেস্কোকে জলবায়ু শিক্ষার উপর আরও বেশি জোর দেওয়ার এবং জলবায়ু সঙ্কটের চ্যালেঞ্জগুলো নিয়ে বৃহৎ পরিসরে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে প্রযুক্তি সহায়তা দিয়ে সদস্য রাষ্ট্রগুলোকে সহায়তা করার আহ্বান জানাই।'

উপকূলীয় এবং ইউনেস্কোর ইন্টারগভর্নমেন্টাল ওশানোগ্রাফিক কমিশনের (আইসিসি) সম্মুখ সারির দেশ হিসেবে বাংলাদেশ পরিবেশবান্ধব সমাধানের ব্যবস্থা নিয়েছে জানিয়ে তিনি বলেন, 'আমরা আমাদের অঞ্চলে আইসিসির শক্তিশালী উপস্থিতি দেখতে চাই।'

প্রধানমন্ত্রী তার বক্তৃতায় ইউনেস্কোকে বাংলাদেশের 'সত্যিকারের বন্ধু' হিসেবে বর্ণনা করেন। বাংলাদেশের শহীদ দিবস একুশে ফেব্রম্নয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস এবং জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৭ মার্চের ভাষণকে 'ডকুমেন্টারি হেরিটেজ' হিসেবে ইউনেস্কোর 'মেমোরি অফ দ্য ওয়ার্ল্ড ইন্টারন্যাশনাল রেজিস্টারে' যুক্ত করায় কৃতজ্ঞতা প্রকাশ করেন।

দৈনিক বিজয় নিউজ/ডব্লিউবি