এসএসসি পরীক্ষার্থীদের জন্য জীববিজ্ঞান

এসএসসি পরীক্ষার্থীদের জন্য জীববিজ্ঞান

এসএসসি পরীক্ষার্থীদের জন্য জীববিজ্ঞান

একাদশ অধ্যায়

জীবের প্রজনন

দ্বিতীয় অংশ

প্রাণীর প্রজনন

বহু নির্বাচনী প্রশ্ন

১।        প্রাণিজগতে কয় ধরনের প্রজনন দেখা যায়?

            ক) ১     খ) ২           গ) ৩           ঘ) ৪

২।         ডিম্বাণু ও শুক্রাণুর মিলন প্রক্রিয়াকে কী বলে?

            ক) গ্যামেট          খ) গর্ভাশয়     গ) জাইগোট        ঘ) নিষেক

৩।        নিচের কোনটি হ্যাপ্লয়েড?

            ক) শুক্রাণু         খ) ডিম্বক         গ) ভ্রূণ  ঘ) ফুল

৪।        বহিঃনিষেক হয়—

            i. প্রাণীদেহের বাইরে      ii. প্রাণীদেহের ভেতরে    iii. বিভিন্ন মাছে

            নিচের কোনটি সঠিক?

            ক) i ও ii           খ) i ও iii          

            গ) ii ও iii         

            ঘ) i, ii ও iii

৫। কোন প্রাণীটিতে অন্তঃনিষেক ঘটে?

            ক) রুই  খ) হাঙর          গ) মৃগেল          ঘ) তেলাপিয়া

৬।        পিটুইটারি গ্রন্থি নিঃসৃত হরমোন কোনটি?

            ক) থাইমোসিন             খ) অ্যাডরেনালিন        

            গ) ক্যালসিটোনিন         ঘ) সোমাটোট্রপিক

৭।        শুক্রাশয় থেকে নির্গত হরমোন কোনটি?

            ক) ইস্ট্রোজেন   

            খ) অ্যান্ডোজেন            

            গ) রিলাক্সিন                

            ঘ) প্রজেস্টেরন

৮।       ছেলেদের গোঁফ-দাড়ি গজায় কোন হরমোনের কারণে?

            ক) ইস্ট্রোজেন   

            খ) থাইরক্সিন   

            গ) টেস্টোস্টেরন           

            ঘ) রিলাক্সিন

৯।        n+n→2n ক্রমবর্ধমান 2n থেকে অপ্রয়োজনীয় পদার্থ নিষ্কাশনকারী অঙ্গটি—

            i. O2 সরবরাহ করে

            ii. 2n-এর জন্য অবিচ্ছেদ্য অস্থায়ী অঙ্গ হিসেবে কাজ করে

            iii. মাতৃদুগ্ধ উৎপাদনের হরমোন তৈরি করে

            নিচের কোনটি সঠিক?

            ক) i ও ii            খ) i ও iii         

            গ) ii ও iii         

            ঘ) i, ii ও iii

১০।      নিচের কোনটি প্রজেস্টেরনের কাজ?

            ক) শুক্রাণু উৎপাদন       খ) গলার স্বর পরিবর্তন গ) দাড়ি-গোঁফ গজানো 

            ঘ) মেয়েদের চেহারায় কমনীয়তা আনয়ন

১১।      বয়ঃসন্ধিকালের কত বছর পর মেয়েরা প্রজননক্ষমতা লাভ করে?

            ক) ৪-৫ বছর   

            খ) ৩-৪ বছর   

            গ) ২-১ বছর                

            ঘ) ১-২ বছর

১২। শিশু জন্মের কত দিন পর মায়েদের রক্তস্রাব শুরু হয়?

            ক) ২৫   খ) ৩০  গ) ৩৫  ঘ) ৪৫

১৩।      ভ্রূণ ডিম্বনালি থেকে জরায়ুতে পৌঁছালে তখন তাকে কী বলে?

            ক) অমরা        

            খ) টেট্রাস্পোরিক                       গ) নিউসেলাস               ঘ) ব্লাস্টোসিস্ট

১৪। গর্ভাবস্থা কত সপ্তাহ পর্যন্ত বিদ্যমান থাকে?

            ক) ৯-১০ সপ্তাহ             খ) ২০-২৫ সপ্তাহ            গ) ৩৮-৪০ সপ্তাহ          ঘ) ৩০-৩৫ সপ্তাহ

১৫।      অমরার (Placenta) ক্ষেত্রে প্রযোজ্য—

            ক) নিষেকের ১০ সপ্তাহের মধ্যে গঠিত হয়         

            খ) ভ্রূণ ও মাতৃ জরায়ুর মধ্যে স্থায়ী অঙ্গ তৈরি করে

            গ) প্রসবের সময় দেহ থেকে নিষ্ক্রান্ত হয়  

            ঘ) ভ্রূণের বর্জ্য পদার্থ শোষণ করে

১৬। ভ্রূণ কার সাহয্যে জরায়ু গাত্রে সংস্থাপিত হয়?

            ক) অ্যামনিয়ন              খ) রক্তনালি     

            গ) অ্যাম্বিলিকাল কর্ড    ঘ) অমরা

১৭। নিষেকের কত সপ্তাহের মধ্যে অমরা গঠিত হয়?

            ক) ৪     খ) ৮    গ) ১২   ঘ) ১৬

১৮। ভ্রূণের হৃত্স্পন্দন প্রথম শুরু হয়—

            ক) ৪ সপ্তাহ পর             খ) ১৮ সপ্তাহ পর          গ) ২৮ সপ্তাহ পর           ঘ) ৩৮ সপ্তাহ পর

১৯। কত সপ্তাহ পরে ভ্রূণকে ফিটাস বলে?

            ক) ৬    খ) ৭     গ) ৮    ঘ) ৯

২০। কয়টি দেশে AIDS-এর বিস্তার ঘটেছে?

            ক) ১৬২            খ) ১৬৩          

            গ) ১৬৪            ঘ) ১৬৫

২১।      HIV ভাইরাসে থাকে—

            i. RNA   ii. ক্যাপসিড   

            iii. ফসফোলিপিড লেয়ার

            নিচের কোনটি সঠিক?

            ক) i ও ii            খ) i ও iii         

            গ) ii ও iii         

            ঘ) i, ii ও iii

২২। HIV  ক্ষতিসাধন করে—

            ক) রক্তরসের               

            খ) লোহিত রক্তকণিকার            গ) শ্বেত রক্তকণিকার     ঘ) অণুচক্রিকার

২৩। AIDS রোগের লক্ষণ—

            i. অতিদ্রুত রোগীর ওজন কমে যায়                  

            ii. সারা দেহে চুলকানি হয়

            iii. কখনো কখনো কাশের সঙ্গে রক্ত যায়

            নিচের কোনটি সঠিক?

            ক) i ও ii                       খ) i ও iii          

            গ) ii ও iii         

            ঘ) i, ii ও iii

২৪। এইডস রোগের লক্ষণ প্রকাশ পায় কত মাসে?

            ক) ৬    খ) ৭     গ) ৮    ঘ) ৯

২৫। কোন ভাইরাসের সংক্রমণে CD4 জাতীয় শ্বেত রক্তকোষের পরিমাণ কমতে থাকে?

            ক) ফ্ল্যাভি ভাইরাস        খ) HIV ভাইরাস                        গ) পোলিও ভাইরাস       ঘ) ইবোলা ভাইরাস

 

            উত্তর : ১. খ ২. ঘ ৩. ক ৪. খ ৫. খ ৬. ঘ ৭. খ ৮. গ ৯. ঘ ১০. ঘ ১১. ঘ ১২. ঘ ১৩. ঘ ১৪. গ ১৫. গ ১৬. ঘ ১৭. গ ১৮. ক ১৯. গ ২০. গ ২১. ঘ ২২. গ ২৩. ক ২৪. ক ২৫. খ।