মনোহরদীতে যথাযথ মর্যাদায় আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন

মনোহরদীতে যথাযথ মর্যাদায় আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন
ছবিঃ মোঃ এমরুল ইসলাম

দৈনিক বিজয় নিউজ মনোহরদী, নরসিংদী 

নরসিংদী মনোহরদীতে যথাযথ মর্যাদায় আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন করা হয়েছে।মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষ্যে উপজেলা প্রশাসন,উপজেলা আওয়ামীগলীগ ও সহযোগী সংগঠনের আয়োজনে ২১ ফেব্রুয়ারি রাতঃ- ১২.০১ মিনিটে মনোহরদী সরকারী কলেজ এর শহীদ মিনারে ভাষা শহীদদের স্বরণে,মনোহরদী উপজেলার ভারপ্রাপ্ত চেয়ারম্যান,এম এস ইকবাল আহমেদ,মনোহরদী উপজেলার নির্বাহী কর্মকর্তা,হাছিবা খান,মনোহরদী উপজেলার সহকারী কমিশনার (ভূমি)মারুফ দস্তেগীর,মনোহরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি)আবুল কাশেম ভূ্ঁইয়া,বাংলাদেশ আওয়ামী যুবলীগের কার্যনির্বাহী সদস্য,মঞ্জুরুল মজিদ মাহমূদ সাদী,উপজেলা আওয়ামীলীগের সভাপতি,এড মু.ফজলুল হক,সাধারণ সম্পাদক,বাবু প্রিয়াশীষ রায়,উপজেলা সেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক তৌহিদুল আলমসহ সহযোগী সংগঠন ও উপজেলার বীরমুক্তিযোদ্ধাবৃন্দ পূষ্পার্ঘ্য অর্পন ও মোমমাতি প্রজ্জ্বলনের মাধ্যমে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধাজ্ঞাপন করেন।এ সময় বক্তারা বলেন,১৯৫২ সালের এ দিনে বাংলাকে রাষ্ট্রভাষা করার দাবিতে বাংলার (তৎকালীন পূর্ব পাকিস্তান) ছাত্র ও যুবসমাজসহ সর্বস্তরের মানুষ সে সময়ের শাসকগোষ্ঠীর  চোখ-রাঙানি ও প্রশাসনের ১৪৪ ধারা উপেক্ষা করে স্বতঃস্ফূর্তভাবে রাজ পথে নেমে আসে।সে দিন পাকিস্তানি হানাদার বাহীনির গুলিতে সালাম,রফিক,বরকত,শফিকসহ নাম না জানা আরো অনেকেই শহীদ হয়।তাদের আত্মত্যাগের বিনিময়ে আমরা রাষ্ট্রভাষা বাংলা পেয়েছি।বাঙ্গালি জাতি তাঁদেরকে কখনো ভূলবেনা।আমরা তাঁদের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করি।

ৈদনিক বিজয় নিউজ/ মোঃ এমরুল ইসলাম