ঠাকুরগাঁওয়ের বুড়ীর বাঁধে অনুষ্ঠিত হলো মাছ ধরার উৎসব

ঠাকুরগাঁওয়ের বুড়ীর বাঁধে অনুষ্ঠিত হলো মাছ ধরার উৎসব
ছবিঃ মোঃ নাজিমুল ইসলাম

দৈনিক বিজয় নিউজ ঠাকুরগাঁ প্রতিনিধিঃ

ঠাকুরগাঁও সদর উপজেলার আকসা ইউনিয়নে বুড়ীর বাঁধে,আজ ১৫অক্টোবর রোজ মঙ্গলবার সকাল থেকে শুরু হয় মাছ ধরার উৎসব। গতকাল রাতে বুড়ীর বাঁধ খুলে দেওয়া হয়, ফলে জমে থাকা পানি কমে যায়।আজ সকাল থেকে শুরু হয় মাছ ধরার উৎসব। বর্ষা মৌসুমে আকছা ইউনিয়নের ইউপি সদস্য মাছের পোনা ছারে দেয় বুড়ীর বাঁধে। এখন সেই মাছ মারার উৎসবের আয়োজন করে ।মাছ ধরতে ঠাকুরগাঁও জেলার বিভিন্ন উপজেলায় থেকে অনেক জেলেরা এই মাছ ধরার উৎসব অংশ নেন। এবং ফিকা জালি,চটকা জালি,খরয়, বিভিন্ন ধরনের জাল নিয়ে ছুটে আসে মাছ ধরতে। স্থানীয় লোকজন জানান মাছ পাওয়া যাচ্ছে প্রচুর পরিমাণে। ছোট মাছ বেশি পাওয়া যাচ্ছে।এই উৎসব চলবে আরো কয়েকদিন।

দৈনিক বিজয় নিউজ / মোঃ নাজিমুল ইসলাম