কেশবপুরে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উদযাপিত

কেশবপুরে আন্তর্জাতিক দুর্যোগ  প্রশমন দিবস উদযাপিত
ছবিঃ পরেশ দেবনাথ

দৈনিক বিজয় নিউজ কেশবপুর যশোর প্রতিনিধিঃ

কেশবপুর ‘‘আগামী প্রজন্মকে সক্ষম করি, দুর্যোগ সহনশীল ভবিষ্যৎ গড়ি” এই প্রতিপাদ্য বিষয়ে উপজেলা প্রশাসনের ও উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির আয়োজনে রোববার (১৩ অক্টোবর) আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস-২০২৪ উপলক্ষে র‌্যালি, ভূমিকম্প ও অগ্নিকান্ড বিষয়ক মহড়া এবং আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা নির্বাহী অফিসার মোঃ জাকির হোসেন-এর সভাপতিত্বে উপজেলা পরিষদ সভাকক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন, ফায়ার সার্ভিসের যশোর জেলা কর্মকর্তা দেওয়ান সোহেল রানা, সহকারি উপজেলা শিক্ষা অফিসার আনিসুর রহমান, কেশবপুর উপজেলা প্রেসক্লাবের সভাপতি এস আর সাঈদ, উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসের অফিস সহকারী নিয়াজ মোহাম্মদ ফয়সাল, কার্য সহকারী মাহবুব আলম, অফিস সহায়ক ফারুকুজ্জামান প্রমূখ।

দৈনিক বিজয় নিউজ/ পরেশ দেবনাথ