সংখ্যালঘু বলে কোন শব্দ আপনারা ব্যবহার করবেন না,সরদার সাখাওয়াত হোসেন

সংখ্যালঘু বলে কোন শব্দ আপনারা ব্যবহার করবেন না,সরদার সাখাওয়াত হোসেন
ছবিঃ  মোঃ এমরুল ইসলাম

দৈনিক বিজয় নিউজ মনোহরদী নরসিংদী প্রতিনিধিঃ

সংখ্যালঘু বলে কোন শব্দ আপনারা ব্যবহার করবেন না,আমাদের নেতা দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও আমাদের নেত্রী,সাবেক প্রধানমন্ত্রী,বিএনপির চেয়ারপার্সন,দেশনেত্রী বেগম খালেদা জিয়া বলে দিয়েছেন,আমরা এ দেশে কোন সংখ্যালঘু শব্দ শুনতে চাই না। বৃহস্পতিবার(১০ অক্টোবর)হিন্দুধর্মালম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দূর্গাপূজা উপলক্ষে উপজেলার কাঁটাবাড়ীয়া ইউনিয়নের সাহাপাড়া মন্দির পরিদর্শন ও হিন্দু ধর্মাবলম্বীদের সাথে শুভেচ্ছা বিনিময়কালে এসব কথা বলেন,নরসিংদী-৪(মনোহরদী-বেলাব)এর সাবেক সংসদ সদস্য ও মনোহরদী উপজেলা বিএনপির সংগ্রামী আহ্বায়ক,আলহাজ্ব সরদার সাখাওয়াত হোসেন বকুল। বক্তব্যে তিনি আরো বলেন,বিট্রিশ আমলে বিট্রিশরা এই ডিভাইডেট ও ভেদাভেদ সৃষ্টি করেছে,হিন্দুদের বলছে মুসলমান ধর,মুসলমানদের বলছে হিন্দু ধর এ গুলো বলে একটি বিভাজনের সৃষ্টি করেছে। এই আওয়ামীলীগ এখনো বিভিন্নভাবে আমাদের সাথে আপনাদের বিভাজন করতে চাইছে,তারা আপনাদের ব্যবসা-বাণিজ্য,ঘর-বাড়ী এমনকি ধর্মীয় অনুষ্ঠানে আক্রমণ করে আমাদের উপর দোষ চাঁপিয়ে দিতে চাচ্ছে,যাতে করে আপনাদের সাথে আমাদের বিভাজন সৃষ্টি হয়,আমাদেরকে সব-সময় সতর্ক থাকতে হবে কেউ যেন তা করতে না পারে। এ সময় উপজেলা বিএনপির সদস্য সচিব আমিনুর রহমান সরকার দোলন,উপজেলা যুবদলের সদস্য সচিব মাসুদুর রহমান সোহাগসহ উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

দৈনিক বিজয় নিউজ/ মোঃ এমরুল ইসলাম