রংপুর রেঞ্জ কমান্ডারের কুড়িগ্রাম দুর্গা মন্দিরে আইন শৃঙ্খলা কার্যক্রম পরিদর্শন করেন

রংপুর রেঞ্জ কমান্ডারের কুড়িগ্রাম দুর্গা মন্দিরে আইন শৃঙ্খলা কার্যক্রম পরিদর্শন করেন
ছবিঃ এম এ খালেক খান

দৈনিক বিজয় নিউজ প্রতিনিধিঃ

বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর রংপুর রেঞ্জ কমান্ডার পরিচালক মোঃ আব্দুস সামাদ বিভিএম, পিভিএমএস, কুড়িগ্রাম জেলার বিভিন্ন উপজেলার পূজা মন্ডপে নিয়োজিত আইন-শৃংখলা রক্ষার কার্যক্রম ১০ অক্টোবর সরেজমিন পরিদর্শন করেন। তিনি আনসার ভিডিপি সদস্যদের নিরাপত্তার দায়িত্বে থাকাকালীন করণীয় ও বর্জনীয় বিষয়ে দিক নির্দেশনা দেন। এছাড়াও পূজা মন্ডপ কমিটির সদস্যদের সাথেও মত বিনিময় করে বাহিনীর পক্ষ থেকে তাদের উপহার মিষ্টি সামগ্রি হস্তান্তর করেন। মতবিনিময়ে পূজা মন্ডপে নিরাপত্তায় সরকার কর্তৃক জারিকৃত বিভিন্ন নির্দেশনা প্রতিপালনের বিষয়ে খোঁজ খবর নেন ও তা যথাযথা পালন করার আহবান জানান। তার সাথে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর কুড়িগ্রাম জেলা কমান্ড্যান্ট এএসএম সাখাওয়াৎ হোসাইন, সহকারী জেলা কমান্ড্যান্ট ইবনুল হক, রংপুর রেঞ্জের সহকারী পরিচালক আছাদুজ্জামান, উপজেলা আনসার-ভিডিপি কর্মকর্তা,প্রশিক্ষক ও প্রশিক্ষিকা উপস্থিত প্রমুখ উপস্থিত ছিলেন। উল্লেখ্য তিনি পর্যায়ক্রমে রংপুর রেঞ্জের বিভিন্ন জেলার পূজা মন্ডপে আইন-শংখলা রক্ষায় নিয়োজিত আনসার ভিডিপি সদস্যদের নিরাপত্তা কার্যক্রম নিয়মিত পরিদর্শন করে যাচ্ছেন। পরিদর্শনকালে সংশ্লিষ্ট জেলা কমান্ড্যান্ট, উপজেলা আনসার-ভিডিপি কর্মকর্তা, উপজেলা প্রশিক্ষক-প্রশিক্ষিকাদেরকে পূজামন্ডপের নিরাপত্তার বিষয়টি নিশ্চিত করার জন্য নির্দেশনা প্রদান করেন ও নিবেদিত প্রাণ হয়ে কাজ করার আহবান জানান। পূজামন্ডপ পরিদর্শন শেষে তিনি কুড়িগ্রাম জেলা আনসার ভিডিপি কার্যালয় পরিদর্শন করেন। তিনি পূজা মন্ডপের আইন-শৃংখলা রক্ষায় সার্বক্ষণিক নিয়োজিত আনসার ব্যাটালিয়ন সদস্যদের নিয়ে গঠিত স্ট্রাইকিং ফোর্সের সদস্যদেরকেও বিভিন্ন দিক-নির্দেশনা প্রদান করেন। পূজা মন্ডপে নানা শ্রেণি পেশার মানুষ, রাজনৈতিক নেতৃবৃন্দ, আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর সদস্য, এলাকাবাসী ও হিন্দু সম্প্রদায়ের অনুসারিরা উপস্থিত ছিলেন।

দৈনিক বিজয় নিউজ/ এম এ খালেক খান