বাইক এক্সিডেন্টে ব্যবসায়ী আলমের মৃত্যু!

বাইক এক্সিডেন্টে ব্যবসায়ী আলমের মৃত্যু!
ছবিঃ মোঃ আতিউর রহমান

দৈনিক বিজয় নিউজ দিনাজপুর প্রতিনিধিঃ

দিনাজপুর জেলা চিরিরবন্দর উপজেলার রাণীরবন্দর বাকালীপাড়া নিবাসী ব্রয়লার মুরগি ব্যবসায়ী মোঃ আলম মোটর সাইকেল দুর্ঘটনার শিকার হয়। পারিবারিক সুত্রে জানাযায় ৮/১০/২৪ইং বিকেল বেলায় ব্যবসায়ীক কাজে রাণীরবন্দর থেকে বিন্যাকুরীহাট মটর সাইকেলে করে যাওয়ার সময় উচ্চরক্তচাপে আক্রান্ত হওয়ায় চলন্ত গাড়ি থেকে ছিটকে পড়ে মারাত্মক আহত হলে স্থানীয় জণগণ উদ্ধার করে রাণীরবন্দর পলিটেক হাসপাতালে নিয়ে আসেন,অবস্থার অবনতি দেখে হাসপাতাল কর্তৃপক্ষ দূর্ত দিনাজপুর মেডিক্যাল হাসপাতালে নিয়ে যাওয়ার পরামর্শ দেন। দিনাজপুর যাওয়ার পথে তার মৃত্যু হয়। সে চার ছেলে মেয়ে রেখে যায়। মরহুমের জানাযা নামাজ আগামীকাল বুধবার সকাল ১০ ঘটিকায় বারোজামাত ঈদগাঁহ মাঠে অনুষ্ঠিত হবে।

দৈনিক বিজয় নিউজ/ মোঃ আতিউর রহমান