রাজশাহী মোহনপুরে কন্দাল ফসল উন্নয়ন এর আওতায় মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে
দৈনিক বিজয় নিউজ রাজশাহী প্রতিনিধিঃ
রাজশাহী মোহনপুরে কন্দাল ফসল উন্নয়ন প্রকল্পের আওতায় মাঠ দিবস ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার বেল ১১ টার দিকে মোহনপুর উপজেলার জাহনাবাদ ইউনিয়নের দোলনের আম বাগানে সভাটি অনুষ্ঠিত হয়।সভা পরিচালনা করেন উপজেলা অতিরিক্ত কৃষি অফিসার এম এম মান্নান, সভায় সভাপতিত্ব করেন, উপ-পরিচালক কৃষি সম্প্রসারণ অধিদপ্তর খামার বাড়ি রেলগেট রাজশাহী, মোসাঃ উম্মে ছালমা, প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, অতিরিক্ত পরিচালক কৃষি সম্প্রসারণ অধিদপ্তর রাজশাহী অঞ্চল রাজশাহী,জনাব মাহমুদুল ফারুক, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোহনপুর উপজেলা কৃষি অফিসার,জনাব মো: কামরুল ইসলাম, বিশেষ অতিথি ৬ নং জাহানাবাদ ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান জনাব মো:আব্দুর রশিদ, জাহানাবাদ ইউনিয়নের উপ-সহকারী সাদিয়া তুজ জোহুর, ও শমসের আলী,এছাড়াও উপস্থিত ছিলেন কৃষক কৃষানী এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ। আয়োজনে মোহনপুর উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর।
দৈনিক বিজয় নিউজ/ মোঃ রাজিব খাঁন