দ্বীন প্রতিষ্ঠার শপথ নিয়ে একত্রিত চিরিরবন্দর উলামায়ে মশায়েখ!

দ্বীন প্রতিষ্ঠার শপথ নিয়ে একত্রিত চিরিরবন্দর উলামায়ে মশায়েখ!
ছবিঃ মোঃ আতিউর রহমান

দৈনিক বিজয় নিউজ দিনাজপুর প্রতিনিধিঃ

বাংলাদেশের জামায়াতে ইসলামী চিরিরবন্দর উপজেলা শাখার উলামা বিভাগের আয়োজনে উলামা -মশায়েখ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।১৬ সেপ্টেম্বর সোমবার বিকেলে চিরিরবন্দর দারুল ফালাহ্ আলিম মাদ্রাসা অডিটরিয়াম হল রুমে সমাবেশটি অনুষ্ঠিত হয়। চিরিরবন্দর উপজেলা ওলামা বিভাগের সভাপতি মাও. মুহসীন আলীর সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী, সহকারী পরিচালক,( রংপুর -দিনাজপুর অঞ্চল) ও সাবেক উপজেলা চেয়ারম্যান জনাব মোঃ আবতাব উদ্দিন মোল্লা সাহেব।প্রধান অতিথি তার বক্তব্য বলেন, আওয়ামী লীগ এদেশের আলেম-ওলামাদেরকে রাজাকার-জঙ্গী তকমা দিয়েছে আর আল্লাহ এই রাজাকারের স্লোগান দিয়েই স্বৈরাচার বানিয়ে দেশ ছাড়া করেছে।

আলেমরা হচ্ছে আম্বিয়াদের ওয়ারিশ। আপনাদেরকে দ্বীন প্রতিষ্ঠা করতে হবে। আসুন আমরা সকলেই দ্বীন প্রতিষ্ঠার শপথ নিয়ে একত্রিত হই। মহান আল্লাহ আমাদেরকে সফলকাম করবেন। সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সাবেক সভাপতি জনাব রাজিবুর রহমান পলাশ। আরো বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাওলানা মোঃ আফজালুল আনাম। মাওলানা মোঃ এনামুল হক। সভায় স্বাগত বক্তব্য রাখেন, মাওলানা আব্দুল হান্নান, মাওলানা ইউসুফ আলী, মাওলানা আব্দুস সালাম নূরী প্রমুখ । সমাবেশে চিরিরবন্দর উপজেলা ওলামা মাশায়েখ ও জামায়াতে ইসলামীর সমর্থক ও সকল নেতৃত্ববিন্দু উপস্থিত ছিলেন।

দৈনিক বিজয় নিউজ/ মোঃ আতিউর রহমান