জ্বালানি তেলের দাম বৃদ্ধি ও গণপরিবহনের ভাড়া বৃদ্ধির প্রতিবাদে বাম

​ বাম গণতান্ত্রিক জোটের মন্ত্রণালয় ঘেরাও কর্মসূচিতে পুলিশের বাধা

জ্বালানি তেলের দাম বৃদ্ধি ও গণপরিবহনের ভাড়া বৃদ্ধির প্রতিবাদে বাম

জ্বালানি তেলের দাম বৃদ্ধি ও গণপরিবহনের ভাড়া বৃদ্ধির প্রতিবাদে বাম গণতান্ত্রিক জোটের বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় ঘেরাও কর্মসূচি পালনকালে বাধা দিয়েছে পুলিশ। আজ বেলা ১২টার দিকে জাতীয় প্রেসক্লাবের সামনে থেকে বিক্ষোভ মিছিল বের করা হয়। সচিবালয়ের সামনে বিক্ষোভ মিছিলটি পুলিশের বাধার মুখে পড়ে।

পরে নেতারা সেখানে সমাবেশ করে। এসময় জ্বালানি তেলের দাম বৃদ্ধি ও গণপরিবহনের ভাড়া প্রত্যাহার না করা হলে কঠোর কর্মসূচি দেওয়া হবে বলে তারা হুঁশিয়ারি দেন। এদিকে এই কর্মসূচি চলাকালে পল্টন, জিরোপয়েন্ট এলাকায় যানজটের সৃষ্টি হয়।

দৈনিক বিজয় নিউজ/ডব্লিউবি