কুষ্টিয়ায় জাতীয়তাবাদী পেশাজীবী দলের প্রতিষ্ঠাতা সভাপতি আরিফুল ইসলাম জিয়ার জন্মবার্ষিকী উদযাপিত

কুষ্টিয়ায় জাতীয়তাবাদী পেশাজীবী দলের প্রতিষ্ঠাতা সভাপতি আরিফুল ইসলাম জিয়ার জন্মবার্ষিকী উদযাপিত
ছবিঃ এম এ খালেক

দৈনিক বিজয় নিউজ প্রতিনিধি:

বাংলাদেশ জাতীয়তাবাদী পেশাজীবী দলের প্রতিষ্ঠাতা সভাপতি আরিফুল ইসলাম জিয়ার জন্মবার্ষিকী উপলক্ষে কুষ্টিয়ায় কেক কাটা, আলোচনা সভা, দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার ১৯ নভেম্বর সন্ধ্যায় বাংলাদেশ জাতীয়তাবাদী পেশাজীবী দলের কুষ্টিয়া জেলা শাখার উদ্যোগে জেলার দলীয় অস্থায়ী কার্যালয়ে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানের শুরুতে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, সাবেক প্রধানমন্ত্রী মরহুমা বেগম খালেদা জিয়া ও আরাফাত রহমান কোকোর বিদেহী আত্মার মাগফিরাত কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। পরে প্রতিষ্ঠাতা সভাপতি আরিফুল ইসলাম জিয়ার জন্মবার্ষিকী উপলক্ষে কেক কাটা হয়।অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ জাতীয়তাবাদী পেশাজীবী দলের কুষ্টিয়া জেলা শাখার সভাপতি শহিদুল ইসলাম। অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা শাখার সাধারণ সম্পাদক নিলুফা আক্তার, সিনিয়র সহসভাপতি পারভেজ মাজমাদার, যুগ্ম সাধারণ সম্পাদক সহযোগী অধ্যাপক আলমগীর হোসেন ও মো.আতিকুল ইসলাম, দপ্তর সম্পাদক মো. মাহাতাব উদ্দিন, প্রচার সম্পাদক সৌরভ প্রমূখ দলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।আলোচনা সভায় বক্তারা বলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী পেশাজীবী দলের প্রতিষ্ঠাতা সভাপতি আরিফুল ইসলাম জিয়ার নেতৃত্ব ও দিকনির্দেশনায় সারাদেশে দলের সাংগঠনিক, সামাজিক ও মানবিক কর্মকাণ্ড পরিচালিত হচ্ছে। দেশ ও জাতির কল্যাণে এসব কার্যক্রমকে আরও বেগবান করতে দলের সব পর্যায়ের নেতা কর্মীকে ঐক্যবদ্ধ ভাবে কাজ করতে হবে।বক্তারা দেশের বর্তমান নৈরাজ্যকর পরিস্থিতির বিরুদ্ধে সবাইকে সজাগ ও সচেতন থাকার আহ্বান জানান। পাশাপাশি সরকারের উন্নয়ন মূলক ও জনকল্যাণমুখী কর্মকাণ্ডে নিজ নিজ অবস্থান থেকে সহযোগিতা করার জন্য পেশাজীবী দলের সদস্যদের প্রতি আহ্বান জানান। কেক কাটা, আলোচনা সভা ও বিশেষ দোয়া-মোনাজাতের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে। এ সময় নানা শ্রেণী পেশার মানুষ, জাতীয়তাবাদী পেশাজীবী দলের মহানগর ও জেলা কমিটির সদস্য প্রমূখ উপস্থিত ছিলেন।

দৈনিক বিজয় নিউজ/ এম এ খালেক খান