বুড়িচংয়ে আওয়ামী লীগের নৈরাজ্যের বিরুদ্ধে বিএনপি - যুবদল-ছাত্রদলসহ অঙ্গসংগঠনের অবস্থান

বুড়িচংয়ে  আওয়ামী লীগের নৈরাজ্যের বিরুদ্ধে বিএনপি - যুবদল-ছাত্রদলসহ অঙ্গসংগঠনের অবস্থান
ছবিঃ মোঃ আবদুল্লাহ

দৈনিক বিজয় নিউজ কুমিল্লা প্রতিনিধি:

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নৈরাজ্য ও বিভিন্ন কর্মকাণ্ডের প্রতিবাদে কুমিল্লার বুড়িচং উপজেলার প্রতিটি ইউনিয়নে বিক্ষোভ মিছিল ও অবস্থান কর্মসূচি পালন করেছেন বিএনপি, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দলসহ বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।বৃহস্পতিবার (১৯ নভেম্বর)কুমিল্লা -৫( বুড়িচং - ব্রাহ্মণপাড়া) আসনের সংসদ সদস্য হাজী জসিম উদ্দিন এমপি'র নির্দেশনা অনুযায়ী উপজেলার সদর পৌরসভার, ষোলনল, ময়নামতি,পীরযাত্রাপুর, কালিকাপুর বাজার সহ বিভিন্ন স্থানে কর্মসূচিতে উপজেলা বিএনপি, ইউনিয়ন যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দলসহ বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন। এ সময় নেতাকর্মীরা আওয়ামী লীগের নৈরাজ্য ও বিভিন্ন কর্মকাণ্ডের প্রতিবাদ জানান। দলীয় কর্মসূচির অংশ হিসেবে তাঁরা সেখানে অবস্থান নিয়ে প্রতিবাদ কর্মসূচি পালন করেন।

দৈনিক বিজয় নিউজ/ মোঃ আবদুল্লাহ