কেশবপুরে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ

কেশবপুরে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ
ছবিঃ পরেশ দেবনাথ

দৈনিক বিজয় নিউজ কেশবপুর যশোর প্রতিনিধি:

কেশবপুর কৃষি অধিদপ্তরের উদ্যোগে ২০২৬-২৭ অর্থ বছরে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় রবি মৌসুমে সরিষা ও মসুর ফলের আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে উপজেলার ১৩শ ৩০জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণের শুভ উদ্বোধন করা হয়। মঙ্গলবার (১৭ নভেম্বর-২৬) সকালে কেশবপুর উপজেলা কৃষি অফিস চত্বরে কৃষি অফিসার আব্দুল্লাহ আল মামুন-এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে কৃষকদের হাতে বীজ ও সার তুলে দিয়ে বীজ বিতরণ কার্যক্রমের শুভ উদ্বোধন করেন, কেশবপুর উপজেলা নির্বাহি অফিসার আনোয়ার হোসেন। অনুষ্ঠানে এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আলমগীর কবির, পৌর জামায়াতের আমির অধ্যাপক জাকির হোসেন, জাতীয় নাগরিক পার্টির আহবায়ক সম্রাট হোসেন, কেশবপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক রূহুল কুদ্দুস, সিনিয়র উপজেলা মৎস্য অফিসার সুদীপ বিশ্বাস প্রমুখ।

কৃষি উৎপাদন বৃদ্ধি, খাদ্য নিরাপত্তা নিশ্চিতকরণ এবং কৃষকদের চাষাবাদে উৎসাহিত করার লক্ষ্যে সরকারের এ কৃষি প্রণোদনা কর্মসূচি বাস্তবায়ন করা হচ্ছে। বিশেষ করে রবি মৌসুমে সরিষা ও মসুরের আবাদ সম্প্রসারণের মাধ্যমে কৃষি উৎপাদন বাড়ানোর পাশাপাশি কৃষকদের আর্থিকভাবে লাভবান করার উদ্দেশ্যে এ উদ্যোগ নেওয়া হয়েছে। এ কর্মসূচির আওতায় উপজেলার ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের বিনামূল্যে উন্নতমানের বীজ ও প্রয়োজনীয় রাসায়নিক সার প্রদান করা হচ্ছে। এর ফলে কৃষকদের চাষাবাদের প্রাথমিক ব্যয় কমবে এবং তারা অধিক পরিমাণ জমিতে সরিষা ও মসুরের আবাদে আগ্রহী হবেন বলে আশা করা হচ্ছে। কৃষি প্রণোদনার মাধ্যমে কৃষকদের উৎপাদন উপকরণ সহায়তা প্রদান করা হলে একদিকে যেমন ফসলের আবাদ বৃদ্ধি পাবে, অন্যদিকে তেমনি স্থানীয় পর্যায়ে কৃষি অর্থনীতিও আরও গতিশীল হবে। পাশাপাশি ভোজ্যতেলের আমদানি নির্ভরতা কমানো এবং ডালজাতীয় ফসলের উৎপাদন বৃদ্ধিতেও এ ধরনের উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। সরকারের কৃষিবান্ধব এ উদ্যোগের সুফল তৃণমূল পর্যায়ের প্রকৃত ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের কাছে পৌঁছে দেওয়ার মাধ্যমে কেশবপুরে কৃষি উৎপাদন বৃদ্ধির প্রত্যাশা করছেন সংশ্লিষ্টরা।

উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ আব্দুল্ল্যাহ আল মামুন বলেন, কেশবপুর উপজেলার বিভিন্ন গ্রামের ৩হাজর ২শ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের প্রত্যেককে ১ কেজি সরিষার বীজ, ডিএপি ১০ কেজি, এমওপি ১০ কেজি সার। ৩০ জন কৃষকের প্রত্যেককে ৫ কেজি মসুর ডাল বীজ, ১০ কেজি ডিএপি, ৫ কেজি এমওপি রাসায়নিক সার বিতরণ করা হচ্ছে। চলতি মৌসুমে কেশবপুর উপজেলায় রবি ফসল হিসাবে ৮৫হেক্টর ভুট্টা, আলু ৫০হেক্টর , মরিচ ৩০হেক্টর ,পেয়াজ ৮২হেক্টর ,রসুন ৩৫হেক্টর, মসুর ডাল ২০হেক্টর, পেয়াজ ৮২হেক্টর , সরিষা ২৩হেক্টর ও ১হাজার ৫০হেক্টর জমিতে বিভিন্ন রকম সবজির আবাদ হয়েছে। কৃষি কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন আরো জানান, উপজেলায় ৫ জাতের সরিষার চাষাবাদ হয়েছে। আবহওয়া অনুকুলে থাকলে আশাতীত ফলন হবে। এবছর কৃষক লাভবান হবে বলে মনে করেন।

দৈনিক বিজয় নিউজ/ পরেশ দেবনাথ