নওগাঁর চকগোবিন্দ গ্রামের আওয়ামী লীগের নেতা অস্থিতিশীলতা সৃষ্টির অভিযোগে গ্রেপ্তার
দৈনিক বিজয় নিউজ নওগাঁ প্রতিনিধিঃ
নওগাঁ জেলা পুলিশের বিশেষ অভিযানে সদর উপজেলার তিলকপুর ইউনিয়ন এলাকা থেকে মোঃ মোশাররফ হোসেন শান্ত (৩৮) নামের ওই ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার মোশাররফ হোসেন শান্ত নওগাঁ সদর উপজেলার চকগোবিন্দ গ্রামের মোঃ আক্কাস সরদারের ছেলে। পুলিশ সূত্রে জানা যায়, তিনি নওগাঁ সরকারি কলেজ শাখা ছাত্রলীগের সাবেক আহ্বায়ক এবং ২ নম্বর ওয়ার্ড যুবলীগের সভাপতি ছিলেন। পুলিশ জানায়, গ্রেপ্তার ব্যক্তির বিরুদ্ধে পূর্বের একটি সাজা এবং পাঁচটি গ্রেপ্তারি পরোয়ানা রয়েছে। এ ছাড়া বিভিন্ন অভিযোগে তাঁর বিরুদ্ধে মোট নয়টি মামলা রয়েছে। বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগও রয়েছে তাঁর বিরুদ্ধে। নওগাঁ জেলা পুলিশ জানায়, পুলিশ সুপারের নির্দেশনায় বিশেষ অভিযান পরিচালনা করে তাঁকে গ্রেপ্তার করা হয়েছে। এ ঘটনায় তাঁর বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।
দৈনিক বিজয় নিউজ/ উজ্জ্বল কুমার সরকার