সিলেট এমসি কলেজ ইকোনমিকস অ্যালামনাই অ্যাসোসিয়েশনের নতুন কমিটির অভিষেক অনুষ্ঠিত; দৃষ্টিপ্রতিবন্ধী শিক্ষার্থীকে ল্যাপটপ উপহার ও বিদায়ী আহ্বায়ককে সম্মাননা প্রদান।
দৈনিক বিজয় নিউজ বিশেষ প্রতিনিধি:
সিলেটের ঐতিহ্যবাহী মুরারিচাঁদ (এমসি) কলেজের অর্থনীতি বিভাগের প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থীদের সংগঠন ‘এমসি কলেজ ইকোনমিকস অ্যালামনাই অ্যাসোসিয়েশন’-এর নবনির্বাচিত ৩৭ সদস্যবিশিষ্ট কার্যনির্বাহী পরিষদের অভিষেক ও বিদায়ী আহ্বায়ক কমিটির সম্মাননা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। একই অনুষ্ঠানে সংগঠনের নবনির্বাচিত কার্যনির্বাহী পরিষদের পক্ষ থেকে অর্থনীতি বিভাগের এক দৃষ্টিপ্রতিবন্ধী শিক্ষার্থীকে শিক্ষাকার্যক্রম পরিচালনায় সহযোগিতার লক্ষ্যে একটি ল্যাপটপ উপহার দেওয়া হয়েছে।
শনিবার (১৪ নভেম্বর ২০২৬) এমসি কলেজের অর্থনীতি বিভাগের ১০৮ নম্বর কক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলেজের অধ্যক্ষ প্রফেসর মোহাম্মদ তোফায়েল আহাম্মদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলেজের উপাধ্যক্ষ প্রফেসর মো. আকমল হোসেন এবং অর্থনীতি বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর মোহাম্মদ সাহাব উদ্দীন।
অনুষ্ঠানের প্রথম অধিবেশনে সভাপতিত্ব করেন অ্যাসোসিয়েশনের বিদায়ী আহ্বায়ক প্রফেসর ফাহিমা জীন্নুরায়েন। অনুষ্ঠান সঞ্চালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম। দ্বিতীয় অধিবেশনে সভাপতিত্ব করেন নবনির্বাচিত সভাপতি প্রফেসর মোঃ তোতিউর রহমান।পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয়। তেলাওয়াত করেন সংগঠনের সহকারী সমাজকল্যাণ ও ধর্মবিষয়ক সম্পাদক মোঃ মাহবুব আহমেদ। গীতা পাঠ করেন প্রচার ও তথ্যপ্রযুক্তিবিষয়ক সম্পাদক শ্রী রাজীব নাইডু।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন সংগঠনের কোষাধ্যক্ষ মোঃ মারুফ আহমদ। শুভেচ্ছা বক্তব্য দেন সহ-সভাপতি মোঃ দিলওয়ার হোসাইন বাবর এবং সিনিয়র সহ-সভাপতি শ্রী দিলীপ কুমার পাল। সাংস্কৃতিক পর্বে কবিতা আবৃত্তি করেন সংগঠনের সাংস্কৃতিক সম্পাদক সাজ্জাদুজ্জামান চৌধুরী।
বিদায়ী আহ্বায়ককে সম্মাননা ও দায়িত্ব হস্তান্তর
অনুষ্ঠানের অন্যতম গুরুত্বপূর্ণ পর্বে সংগঠনের প্রতিষ্ঠাকালীন আহ্বায়ক প্রফেসর ফাহিমা জীন্নুরায়েনকে তাঁর আন্তরিকতা, শ্রম, নিষ্ঠা ও সাংগঠনিক অবদানের স্বীকৃতিস্বরূপ সম্মাননা স্মারক (ক্রেস্ট) প্রদান করা হয়।এ সময় তিনি নিজের অনুভূতি ব্যক্ত করেন এবং আনুষ্ঠানিকভাবে নবনির্বাচিত কার্যনির্বাহী পরিষদের কাছে দায়িত্ব হস্তান্তর করেন। পরে নবনির্বাচিত সভাপতি প্রফেসর মোঃ তোতিউর রহমানের নেতৃত্বে ২০২৭–২০২৮ মেয়াদের ৩৭ সদস্যবিশিষ্ট কার্যনির্বাহী পরিষদের সদস্যদের পরিচিতি পর্ব অনুষ্ঠিত হয়।
২০২৭–২০২৮ মেয়াদের নবনির্বাচিত কার্যনির্বাহী পরিষদ
গত ২৯ আগস্ট ২০২৬ তারিখে অনুষ্ঠিত সাধারণ সভায় গৃহীত সিদ্ধান্তের ভিত্তিতে এবং পরবর্তী সাংগঠনিক প্রক্রিয়া সম্পন্ন করে ৩৭ সদস্যবিশিষ্ট কার্যনির্বাহী পরিষদ গঠন করা হয়। নবনির্বাচিত পরিষদের দায়িত্বপ্রাপ্তরা হলেন—
সভাপতি: প্রফেসর মোঃ তোতিউর রহমান (১৯৮৪–৮৫)।সহ-সভাপতি: দিলীপ কুমার পাল (১৯৮৩–৮৪), মোঃ পারভেজ আলম (১৯৮৪–৮৫), মোঃ দিলওয়ার হোসাইন বাবর (১৯৮৬–৮৭) ও আদিবা খানম (১৯৮৬–৮৭)।
সাধারণ সম্পাদক: আমিনুল ইসলাম (২০১২–১৩)।যুগ্ম সাধারণ সম্পাদক: শেখ সাইদুর রহমান লিমন (২০০৯–১০) ও মাসুমা আক্তার (২০০২–০৩)।সাংগঠনিক সম্পাদক: আল-আমিন (২০০৯–১০)।সহ-সাংগঠনিক সম্পাদক: মোঃ খালেদ হোসেন (২০১২–১৩)।অর্থ সম্পাদক: কাওছার আহমদ (টিপু) (১৯৯১–৯২)।সহ-অর্থ সম্পাদক: মোঃ কামরুল আনাম চৌধুরী (১৯৯২–৯৩)।দপ্তর সম্পাদক: স্বপন মিয়া (২০০৬–০৭)।সহ-দপ্তর সম্পাদক: দ্বীন ইসলাম সাদি (২০১৪–১৫)।শিক্ষা, সাহিত্য ও প্রকাশনা বিষয়ক সম্পাদক: মোঃ জহিরুল ইসলাম (২০০৬–০৭)।সহ-শিক্ষা, সাহিত্য ও প্রকাশনা বিষয়ক সম্পাদক: ইমন আহমদ (২০১৬–১৭)।সাংস্কৃতিক সম্পাদক: সাজ্জাদুজ্জামান চৌধুরী (২০০৩–০৪)।সহ-সাংস্কৃতিক সম্পাদক: রুবেল বিশ্বাস (২০০৯–১০)।সমাজকল্যাণ ও ধর্ম বিষয়ক সম্পাদক: মোঃ আব্দুর রশীদ (১৯৯৩–৯৪)।সহ-সমাজকল্যাণ ও ধর্ম বিষয়ক সম্পাদক: মোঃ মাহবুব আহমেদ (২০০৩–০৪)।প্রচার ও তথ্যপ্রযুক্তি বিষয়ক সম্পাদক: রাজিব নাইডু (২০০২–০৩)।সহ-প্রচার ও তথ্যপ্রযুক্তি বিষয়ক সম্পাদক: তোফাজ্জল খান (২০১৫–১৬)।মহিলা বিষয়ক সম্পাদক: ফৌজিয়া আক্তার (২০০৬–০৭)।সহকারী মহিলা বিষয়ক সম্পাদক: মনীষা রানী দাস (২০০৮–০৯)।আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক: অলিউর রহমান (১৯৮৪–৮৫) ও আব্দুর রহিম (২০১০–১১)।আপ্যায়ন বিষয়ক সম্পাদক: ইমদাদুল ইসলাম (২০০৪–০৫)।সহ-আপ্যায়ন বিষয়ক সম্পাদক: আলতাফুর রহমান (২০১২–১৩)।
নির্বাহী সদস্য: এটিএম শোয়েব (১৯৮৫–৮৬), আহমদ মুনমন পান্না (১৯৮৯–৯০), মোঃ জিল্লুর রহমান (১৯৯১–৯২), চৌধুরী নিশাতুর রহমান কোরেশী (১৯৯২–৯৩), মোঃ রেহান উদ্দিন (১৯৯৪–৯৫), মোঃ সিরাজুল ইসলাম (১৯৯৪–৯৫), বিনায়ক চক্রবর্তী (১৯৯৮–৯৯), মোঃ আলাউদ্দিন (২০০১–০২) ও শিশির রঞ্জন সরকার (২০০৪–০৫)।
নতুন কমিটির প্রথম উদ্যোগেই দৃষ্টিপ্রতিবন্ধী শিক্ষার্থীকে ল্যাপটপ উপহার
নবনির্বাচিত কার্যনির্বাহী পরিষদের প্রথম উদ্যোগগুলোর মধ্যে অন্যতম ছিল মানবিক সহায়তা কার্যক্রম। অনুষ্ঠানে অর্থনীতি বিভাগের ২০২৪–২৫ শিক্ষাবর্ষের দৃষ্টিপ্রতিবন্ধী শিক্ষার্থী নাজমুল ইসলাম ফাহিমের হাতে একটি ল্যাপটপ তুলে দেওয়া হয়।শিক্ষার্থীর পড়াশোনা অব্যাহত রাখা এবং শিক্ষা কার্যক্রম পরিচালনায় সহযোগিতার লক্ষ্যে নবনির্বাচিত পরিষদের পক্ষ থেকে এ উদ্যোগ গ্রহণ করা হয়।
এ সময় আয়োজকদের পক্ষ থেকে বলা হয়, একটি সংগঠনের প্রকৃত সার্থকতা কেবল আনুষ্ঠানিকতা কিংবা সাংগঠনিক কার্যক্রমের মধ্যে সীমাবদ্ধ নয়; বরং মানুষের প্রয়োজনে, বিশেষ করে শিক্ষার্থীদের স্বপ্নপূরণে পাশে দাঁড়ানোর মধ্যেই এর প্রকৃত সফলতা নিহিত।নবনির্বাচিত পরিষদের যাত্রার শুরুতেই মানবিকতা, সহমর্মিতা ও সামাজিক দায়বদ্ধতার এ উদ্যোগ ভবিষ্যতে আরও কল্যাণমূলক কর্মকাণ্ডের অনুপ্রেরণা হয়ে থাকবে বলে আয়োজকেরা আশাবাদ ব্যক্ত করেন।
অ্যালামনাই কার্যক্রমের গুরুত্ব তুলে ধরলেন অতিথিরা
অনুষ্ঠানের দ্বিতীয় অধিবেশনে বিশেষ অতিথির বক্তব্যে অর্থনীতি বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর মোহাম্মদ সাহাব উদ্দীন এবং কলেজের উপাধ্যক্ষ প্রফেসর মো. আকমল হোসেন অ্যালামনাই অ্যাসোসিয়েশনের কার্যক্রমের গুরুত্ব তুলে ধরেন।তাঁরা প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থীদের মধ্যে সম্পর্ক উন্নয়ন, পারস্পরিক সহযোগিতা বৃদ্ধি এবং শিক্ষাপ্রতিষ্ঠানের সার্বিক কল্যাণে সংগঠনটির ইতিবাচক ভূমিকার ওপর গুরুত্বারোপ করেন।
প্রধান অতিথির বক্তব্যে কলেজের অধ্যক্ষ প্রফেসর মোহাম্মদ তোফায়েল আহাম্মদ অ্যালামনাই অ্যাসোসিয়েশনের নবযাত্রাকে স্বাগত জানান। তিনি সংগঠনের ঐক্য, পারস্পরিক সহযোগিতা, শিক্ষা এবং সামাজিক কল্যাণমূলক কর্মকাণ্ডের মাধ্যমে কলেজের সুনাম ও ঐতিহ্যকে আরও সমৃদ্ধ করার প্রত্যাশা ব্যক্ত করেন।
২৪ জনের আজীবন সদস্য হওয়ার আগ্রহ প্রকাশ
অ্যাসোসিয়েশনের সাংগঠনিক কার্যক্রমকে আরও শক্তিশালী ও গতিশীল করার লক্ষ্যে অনুষ্ঠানে ২৪ জন প্রাক্তন শিক্ষার্থী ও বিশিষ্ট ব্যক্তি সংগঠনটির আজীবন সদস্য হওয়ার আগ্রহ প্রকাশ করেন।
আগ্রহ প্রকাশকারীরা হলেন—
১. প্রফেসর ফাহিমা জীন্নুরায়েন (১৯৭৮–৭৯)
২. শেখ সাইদুর রহমান লিমন (২০০৯–১০)
৩. মোঃ মনোয়ার চৌধুরী (২০০৯–১০)
৪. মনজুর আহমেদ (২০০৯–১০)
৫. আব্দুল্লাহ আল মামুন (২০০৯–১০)
৬. মোঃ মারুফ আহমদ (১৯৯৩–৯৪)
৭. প্রফেসর মোঃ তোতিউর রহমান (১৯৮৩–৮৪)
৮. কাওসার আহমেদ টিপু (১৯৯১–৯২)
৯. প্রফেসর মামুন আকবর (১৯৮৪–৮৫)
১০. মোঃ জাহেদ (১৯৭৫–৭৬)
১১. দিলীপ কুমার পাল (১৯৮৩–৮৪)
১২. এ.টি.এম. শুয়েব (১৯৮৫–৮৬)
১৩. বিনায়ক চক্রবর্তী (১৯৯৮–৯৯)
১৪. কামরুল আনাম চৌধুরী (১৯৯২–৯৩)
১৫. মোহাম্মদ রেহান উদ্দিন (১৯৯৪–৯৫)
১৬. চৌধুরী নিশাতুর রহমান কোরেশী (১৯৯২–৯৩)
১৭. মোঃ মাহবুব আহমেদ (২০০২–০৩)
১৮. রাজীব নাইডু (২০০২–০৩)
১৯. প্রফেসর মোঃ আকমল হোসেন (১৯৮৭–৮৮)
২০. ফৌজিয়া আক্তার (২০০৬–০৭)
২১. খালেদ হোসেন (২০১২–১৩)
২২. জহিরুল ইসলাম (২০০৬–০৭)
২৩. আব্দুর রশিদ (১৯৯৩–৯৪)
২৪. আল-আমীন (২০০৯–১০)।
যেভাবে শুরু হয় সংগঠনের সাংগঠনিক যাত্রা
উল্লেখ্য, গত ২৯ আগস্ট ২০২৬ তারিখে চার সদস্যবিশিষ্ট আংশিক কমিটি গঠনের মাধ্যমে এমসি কলেজ ইকোনমিকস অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সাংগঠনিক যাত্রা শুরু হয়। পরবর্তীতে ১৩ সেপ্টেম্বর ২০২৬ তারিখে পূর্ণাঙ্গ কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়।অনুষ্ঠানের সমাপনী পর্বে আয়োজক, অতিথি, শিক্ষক, অ্যালামনাই সদস্য এবং সংশ্লিষ্ট সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করা হয়। পরে মধ্যাহ্নভোজ ও আপ্যায়নের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।
নবনির্বাচিত কার্যনির্বাহী পরিষদের প্রত্যাশা, সংগঠনটি প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থীদের মধ্যে সুদৃঢ় সেতুবন্ধন তৈরি, পারস্পরিক সহযোগিতা বৃদ্ধি, মানবিক ও সামাজিক উদ্যোগ গ্রহণ এবং অর্থনীতি বিভাগের সার্বিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।
দৈনিক বিজয় নিউজ/ সাব্বির