নওগাঁ সনাতন ধর্মাবলম্বী হিন্দু সম্প্রদায় ঐতিহ্য সৃষ্টি ভ্রাতৃত্ব ভাই বোনের বন্ধন অটুট রাখতে ভাইফোঁটা উৎসব পালিত
দৈনিক বিজয় নিউজ নওগাঁ প্রতিনিধিঃ
নওগাঁ জেলা সহ সারাদেশে সনাতন ধর্মাবলম্বী হিন্দু সম্প্রদায়ের ঐতিহ্য রীতি মতে ১১ নভেম্বর বুধবার প্রতিটি ঘরে ঘরে উৎসব মুখর পরিবেশে ভাইফোঁটা উৎসব পালিত হয়েছে । ভাই-বোনের চিরন্তন ভালোবাসা, স্নেহ, মমতা ও ভ্রাতৃত্বের বন্ধনকে আরও সুদৃঢ় করে তুলতেই এই উৎসব পালিত হয়ে আসছে হিন্দু সম্প্রদায়দের মাঝে। সনাতন ধর্মীয় ঐতিহ্য ও লোকবিশ্বাস অনুসারে, কার্তিক মাসের শুক্লপক্ষের দ্বিতীয়া তিথিতে পালিত হয় ভাইফোঁটা। প্রচলিত বিশ্বাস অনুযায়ী ১১ নভেম্বর বুধবার নওগাঁর জেলার বিভিন্ন উপজেলায় সহ সারা দেশের ন্যায় নওগাঁর মহাদেবপুর উপজেলার ৯ নাম্বার চেরাগপুর ইউনিয়ন চৌমাশিয়া সরকার পাড়ায় অনুষ্ঠিত হলো ভাইফোঁটা।
বোনেরা তাঁদের ভাইদের ভায়ের কপালে দিলাম ফোঁটা, যোমের দুয়ারে পরল কাঁটা, যমুনা দেয় যোমকে ফোঁটা,আমি দেই আমার ভাইকে ফোঁটা, কাঁটা যেন নড়ে না ভাই যেন মড়ে না। ভাইয়ের কপালে ফোঁটা দিয়ে যমদেবের অমঙ্গল থেকে ভাইয়ের সুরক্ষা, সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও সমৃদ্ধি কামনা করেন। ভাইয়ের মঙ্গল ও কল্যাণ কামনায় বোনেরা পালন করেন নানা ধর্মীয় আচার-অনুষ্ঠান ও প্রার্থনা। ভাইফোঁটা শুধু একটি ধর্মীয় আচার নয়, এটি ভাই-বোনের আত্মিক সম্পর্ক, পারস্পরিক শ্রদ্ধা, ভালোবাসা ও দায়িত্ববোধের প্রকাশ। আনুষ্ঠানিকতার ঊর্ধ্বে উঠে এই দিনটি মনে করিয়ে দেয় পারিবারিক বন্ধনের গভীরতা এবং একে অপরের পাশে থাকার অঙ্গীকার।
ধর্মীয় বিশ্বাস, ঐতিহ্য ও আনন্দঘন পরিবেশে ভাইফোঁটার এই দিনে প্রতিটি বোনের প্রার্থনা করেন ভাই যেন সুস্থ থাকে, দীর্ঘজীবী হয় এবং জীবনের প্রতিটি পদক্ষেপে সুখ, শান্তি ও সমৃদ্ধি লাভ করে। ভাই-বোনের ভালোবাসা অটুট থাকুক যুগ যুগ ধরে। সম্প্রীতি, সৌহার্দ্য ও মঙ্গলময়তায় ভরে উঠুক প্রতিটি পরিবার।
দৈনিক বিজয় নিউজ/ উজ্জ্বল কুমার সরকার