শিক্ষার মান উন্নয়নে নবগঠিত কমিটির সংবর্ধনা ও অনুষ্ঠান
দৈনিক বিজয় নিউজ চুয়াডাঙ্গা প্রতিনিধিঃ
চুয়াডাঙ্গা জীবননগর উপজেলা উথুলি মহিলা মাধ্যমিক বিদ্যালয়ের নতুন ম্যানেজিং কমিটির সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয় ৷ অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি আনোয়ার হোসেন খান খোকন ৷ নতুন ম্যানেজিং কমিটির উদ্দেশে তিনি খোলাখুলি বলেন শিক্ষার মান উন্নয়নে যা যা করনীয় তিনি করবেন৷ বর্তমান সরকার মেয়েদের শিক্ষার পাশাপাশি তাদের নিরাপত্তার বিষয়ের গুরুত্ব আরোপের কথা তুলে ধরেন৷ তৎকালীন প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া প্রথম মেয়েদের ফ্রি শিক্ষার ব্যবস্থা করার কথা ও তিনি উল্লেখ করেন৷ শিক্ষা বান্ধব পরিবেশ গড়ে তোলার জন্য কমিটি ও শিক্ষকদের প্রতি জোরালো ভূমিকা রাখতে আহবান করেন৷
দৈনিক বিজয় নিউজ/ মশিউর