মাদক বিরোধী অভিযান ঈশ্বরগঞ্জ
দৈনিক বিজয় নিউজ ঈশ্বরগঞ্জ প্রতিনিধিঃ
ঈশ্বরগঞ্জে গাঁজাসহ আটক খোকন, ভ্রাম্যমাণ আদালতে সাজা অফিসার ইনচার্জ ঈশ্বরগঞ্জ থানা ময়মনসিংহ জেলা জনাব মোঃসাজ্জাদ রোমন স্যারের সার্বিক দিক নির্দেশনায় মাদক বিরোধী বিশেষ অভিযান পরিচালনাকালে আসামি ০১/ মো: খোকন (৩৮) পিতাঃ মৃত আব্দুল হামিদ, মাতা-মোসা: খোদেজা আক্তার, সাংঃ মাজনাবাড়ী, থানা- কাজীপুর , জেলা- সিরাজগঞ্জ, এপি: গ্রাম- মালিহাটি , ঈশ্বরগঞ্জ ময়মনসিংহ কে এসআই/ পঙ্কজ চন্দ্র দে সরকার এর নেতৃত্বে এএসআই মনোয়ার এবং সঙ্গীয় ফোর্স সহ ঈশ্বরগঞ্জ মরাখোলা ০১ নম্বর হতে ০২ পুড়িয়া গাজা সহ ধৃত করা হয়। পরবর্তীতে ইউএনও(UNO) মহোদয় তথা এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ভ্রাম্যমান আদালতের মাধ্যমে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ০২(দুই ) মাস বিনাশ্রম কারাদণ্ড ও ৫০০ টাকা জরিমানা প্রদান করেন।
দৈনিক বিজয় নিউজ/ মোঃ রফিকুল