সেবামূলক কর্মকাণ্ড গ্রহণ করে সফলতার দৃষ্টান্ত স্থাপন করেছেন, সিনিয়র ওয়ারেন্ট অফিসার আলতাব হোসেন (অবঃ)
দৈনিক বিজয় নিউজ বিশেষ প্রতিনিধিঃ
সিনিয়র ওয়ারেন্ট অফিসার আলতাফ হোসেন ইবি অবঃ, কয়েক বছর পূর্বে বাংলাদেশ সেনাবাহিনী থেকে নিয়মিত অবসর গ্রহণ করেন। ঢাকা সেনানিবাস সংলগ্ন ইসিবি চত্বর, মাটিকাটা, মানিক দি, ভাষানটেক, বালুঘাট এবং ঢাকা সি এম এইচ এ অবসরপ্রাপ্ত সশস্ত্র বাহিনীর সদস্যদের জীবন জীবিকা চলাফেরা বিশ্রাম গভীরভাবে অবলোকন করেন। বিশাল হৃদয়ের এই ব্যক্তির গভীরভাবে পর্যবেক্ষণ করেন, সারা বাংলাদেশ থেকে ঢাকা সিএমএইচ এ চিকিৎসা নিতে আশা অবসরপ্রাপ্ত সশস্ত্র বাহিনীর সদস্য দের মানবেতর জীবন যাপনের এক বাস্তব চিত্র। ১৫/২০ সিট বিশিষ্ট সেনা কল্যাণ সংস্থার একটি রেস্ট হাউজ যাহা খুঁড়িয়ে খুঁড়িয়ে চলিতেছে, কার্যত অর্থে সেখানে কেউ রাত্রি যাপনের সুযোগ পান না, মাত্র ১৫/২০ বিশ জন রোগী ব্যথিত। যাহা অত্যন্ত পরিতাপের বিষয়। সেনা কল্যাণ সংস্থার খুলনা, কুয়াকাটা,কক্সবাজার ইত্যাদি স্থানে হোটেল মোটেলের কোন অভাব নেই। অথচ ঢাকা সিএমএইচ সারা বাংলাদেশ থেকে গড়ে এক হাজার বা দুই হাজার রোগী আসে, সারা বাংলাদেশ থেকে চিকিৎসা নেওয়ার জন্য, অথচ এখানে সেনা কল্যাণ সংস্থার কোন ধরনের হোটেল মোটেল রেস্ট হাউস নেই, অথচ এই সংস্থাটির নাম, সেনা কল্যাণ সংস্থা, যাহা অবসরপ্রাপ্ত ও কর্মরত সদস্যদের কল্যানার্থে প্রতিষ্ঠা লাভ করেছে। এমনই পরিস্থিতিতে সিনিয়র ওয়ারেন্ট অফিসার আলতাব হোসেন, অবসরপ্রাপ্ত, চাকুরিরত সেনা সদস্য ও তাদের পরিবার বর্গের সদস্যদের ঢাকা শহরে মানবেতর জীবন যাপন থেকে মুক্তির জন্য, নিজের পেনশনের সমস্ত টাকা ঝুঁকির মধ্য ফেলে দিয়ে, নিজ উদ্যোগে সেবামূলক কার্যক্রমের জন্য প্রতিষ্ঠা করেন "সেবা রেস্ট হাউস" যে রেস্ট হাউসে সারা বাংলাদেশ থেকে ঢাকা সিএমএইচে চিকিৎসা নিতে আশা হাজার হাজার সেনা সদস্য ও তাদের পরিবারবর্গ বর্তমানে বিশ্রাম করেন, যাহা মানবতার এক উৎকৃষ্ট উদাহরণ। এই রেস্ট হাউসে বর্তমানে সশস্ত্র বাহিনীতে কর্মরত অনেক সিনিয়র অফিসার ও তাদের পরিবারবর্গ ও বিশ্রাম করে থাকেন। এই রেস্ট হাউসে বিশ্রামের হাদিয়া হিসাবে সামান্য যে টাকা গ্রহণ করা হয় তাতেই অবসর জীবনে সিনিয়র ওয়ারেন্ট অফিসার আলতাফ সাহেবকে এনে দিয়েছে সফলতার চাবিকাঠি। তিনি ঘোষণা করেছেন অবসর সেনাগণ যদি কেউ অসচ্ছল হয়ে থাকে, বা কোন কারণে টাকা না থাকে সেক্ষেত্রে সম্পূর্ণ ফ্রিতে রেস্ট হাউসে রাত্রি যাপন করতে পারবেন, এমনকি তিনি যদি অক্ষম হন তাহার রাত্রি যাপন, আহার ও বাড়িতে যাওয়া আসার ভাড়াও তিনি প্রদান করিবেন। এমন মানুষ অবসর সেনাদের মধ্য বিরল।সিনিয়র ওয়ারেন্ট অফিসার আলতাফ,ঘোষণা করেছেন অবসরপ্রাপ্ত সশস্ত্র বাহিনী অধিকার পরিষদ বাংলাদেশ কর্তৃক সুপারিশকৃত সকল সদস্যকে তিনি বিনা পয়সায় রেস্ট হাউজে রাত্রি যাপনের সুযোগ দিবেন। সারা বাংলাদেশে অবসর সেনাদের শুধুমাত্র অবসর জীবনে, জীবন যুদ্ধে পরাজয়ের গল্পই প্রসিদ্ধ নয়। জীবন যুদ্ধে বিজয়ীদের সংখ্যাও নেহায়েদ কম নয়, অবসরপ্রাপ্ত সশস্ত্র বাহিনী অধিকার পরিষদ বাংলাদেশ, শুধুমাত্র জীবন যুদ্ধে যাহারা পরাজিত তাহাদের গল্পই তুলে আনবে না, যাহারা সফল তাদেরকেও আমরা সমান সুযোগ দিয়ে তুলে ধরব, ইনশাল্লাহ। অবসর সেনাদের সফলতা গল্প ও যাহারা বিভিন্ন অসুবিধার ভেতর আছেন তাহাদের গল্প আমরা ধারাবাহিকভাবে প্রকাশ করব, দৈনিক বিজয় নিউজ এর অনলাইন পত্রিকায়, ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলে, আমাদের কাছে খবরগুলো পৌঁছে দিন, ধন্যবাদ
দৈনিক বিজয় নিউজ/ ইডি