"নরসিংদীতে 'বিসিক উদ্যোক্তা মেলা-২০২৬' এর সমাপনী অনুষ্ঠান সম্পন্ন"
দৈনিক বিজয় নিউজ শিবপুর নরসিংদী প্রতিনিধিঃ
নরসিংদীতে স্থানীয় উদ্যোক্তাদের পণ্য প্রদর্শনী ও বিপণনের লক্ষ্যে আয়োজিত "বিসিক উদ্যোক্তা মেলা-২০২৬" এর সমাপনী অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। ২৬ জুন,২০২৬ নরসিংদী জেলার বিসিক অফিস চত্বরে এই সমাপনী অনুষ্ঠানের আয়োজন করা হয়। স্থানীয় ক্ষুদ্র ও মাঝারি শিল্প এবং তরুণ উদ্যোক্তাদের বিকাশে বিসিক, নরসিংদী এই আয়োজন। সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নরসিংদী-১ আসনের মাননীয় সংসদ সদস্য জনাব খায়রুল কবির খোকন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন: জনাব আলহাজ্ব মনজুর এলাহী, মাননীয় সংসদ সদস্য, নরসিংদী-৩ ; জনাব ইঞ্জিনিয়ার আশরাফুল ইসলাম বকুল, মাননীয় সংসদ সদস্য, নরসিংদী-৫ ; মোঃ সাইফুল ইসলাম, চেয়ারম্যান, বিসিক ; জনাব
মোঃ আবদুল্লাহ্-আল-ফারুক, পুলিশ সুপার, নরসিংদী। অনুষ্ঠানটিতে সভাপতিত্ব করেন নরসিংদীর জেলা প্রশাসক জনাব ইসরাত জাহান কেয়া। মেলায় অংশগ্রহণকারী সফল উদ্যোক্তাদের মাঝে সমাপনী অনুষ্ঠানে বিশেষ সম্মাননা ও পুরস্কার বিতরণ করা হয়।
দৈনিক বিজয় নিউজ/ আবু নাঈম রিপন