মেজর মুজিব (অব.) আর নেই

মেজর মুজিব (অব.) আর নেই
ছবিঃ সংগৃহিত

দৈনিক বিজয় নিউজ বিশেষ প্রতিনিধিঃ

আজ ২৩-০৬-২৬) রাজধানীর বসুন্ধরা এলাকায় অবস্থিত Evercare Hospital Dhaka-এ চিকিৎসাধীন অবস্থায় মেজর মুজিব (অব.) ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
তার মৃত্যুতে অবসরপ্রাপ্ত সশস্ত্র বাহিনী অধিকার পরিষদ বাংলাদেশ-এর পক্ষ থেকে গভীর শোক ও সমবেদনা প্রকাশ করা হয়েছে। সংগঠনের নেতৃবৃন্দ মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি আন্তরিক সমবেদনা জ্ঞাপন করেন। মরহুম মেজর মুজিব (অব.)-এর মৃত্যুতে অবসরপ্রাপ্ত সশস্ত্র বাহিনী সম্প্রদায়ের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। আল্লাহ তাআলা মরহুমকে জান্নাতুল ফেরদাউস নসিব করুন এবং তাঁর পরিবারকে এই শোক সহ্য করার তাওফিক দান করুন। আমিন।

দৈনিক বিজয় নিউজ/ ইডি