পাবনা জেলায় চলমান মাদক বিরোধী অভিযানে ১২ জন গ্রেফতার

পাবনা জেলায় চলমান মাদক বিরোধী অভিযানে ১২ জন গ্রেফতার
ছবিঃ এম এ খালেক খান

দৈনিক বিজয় নিউজ প্রতিনিধি:

পাবনা জেলার পুলিশ সুপার মোঃ ছুফি উল্লাহ এর সার্বিক দিকনির্দেশনায় জেলার বিভিন্ন থানা এলাকায় মাদকবিরোধী ও বিশেষ অভিযান অব্যাহত রয়েছে। ১৫ জুন চলমান অভিযানে বিভিন্ন এলাকার মোট ১২ জনকে গ্রেফতার করা হয়েছে।অভিযানের অংশ হিসেবে পাবনা সদর থানার এসআই জয়নুল আবেদীন এবং সঙ্গীয় ফোর্সের সমন্বয়ে পরিচালিত অভিযানে ৫০০ গ্রাম গাঁজাসহ ১ জন মাদক কারবারিকে আটক করা হয়।এছাড়া, সুজানগর থানা পুলিশ কর্তৃক মাদক সেবনের অপরাধে ০৪ জনের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে সাজা ও অর্থদণ্ড প্রদান করা হয়। অন্যদিকে, ঈশ্বরদী থানা পুলিশ বিশেষ অভিযান পরিচালনা করে ০৫ জন আসামিকে গ্রেফতার করে। পরবর্তীতে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাদের বিভিন্ন মেয়াদে সাজা প্রদান করা হয়। পাবনা জেলা পুলিশ মাদকমুক্ত সমাজ গঠনে দৃঢ় প্রত্যয় নিয়ে কাজ করে যাচ্ছে। মাদক, সন্ত্রাস ও অপরাধ দমনে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

দৈনিক বিজয় নিউজ/ এম এ খালেক খান