নওগাঁর মহাদেবপুর মাতাজি বদলগাছী রাস্তার ধারে ভারতীয় পতাকা রং ক-রার ব্যাপক আলোচনা ও সমালোচনার সৃষ্টি
দৈনিক বিজয় নিউজ নওগাঁ প্রতিনিধিঃ
নওগাঁর মহাদেবপুরে ভারতীয় পতাকার আদলে গাছে রং, নওগাঁর মহাদেবপুরে ব্যাপক আলোচনা-সমালোচনা নওগাঁর মহাদেবপুর উপজেলার মাতাজি থেকে বদলগাছী সড়কের পাশে গাছে ভারতীয় পতাকার আদলে রং ক রার ঘটনায় স্থানীয়ভাবে ব্যাপক আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে। অভিযোগ উঠেছে, রাইগাঁ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, আওয়ামী লীগ নেতা ও রাইগাঁ কলেজের অধ্যক্ষ আরিফুর রহমানের উদ্যোগে সড়কের পাশের কয়েকটি গাছে কমলা, সাদা ও সবুজ রঙের সমন্বয়ে ভারতীয় জাতীয় পতাকার আদলে রং করা হয়। বিষয়টি জনসম্মুখে আসার পর স্থানীয়দের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। অনেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে এ নিয়ে সমালোচনা করছেন এবং ঘটনার ব্যাখ্যা দাবি করেছেন। তবে কেউ কেউ এটিকে কেবল সৌন্দর্যবর্ধনের উদ্যোগ বলেও মন্তব্য করেছেন। এ ঘটনায় এলাকায় ব্যাপক আলোচনা শুরু হয়েছে। স্থানীয় সচেতন মহল বিষয়টি নিয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেছে। তবে এ বিষয়ে অভিযুক্ত চেয়ারম্যান আরিফুর রহমানের বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।
দৈনিক বিজয় নিউজ/ উজ্জ্বল কুমার সরকার