ঈদুল আযহার শুভেচ্ছা জানিয়েছেন চেয়ারম্যান পদপ্রার্থী আলী আহম্মদ মোস্তফা

ঈদুল আযহার শুভেচ্ছা জানিয়েছেন চেয়ারম্যান পদপ্রার্থী  আলী আহম্মদ মোস্তফা
ছবিঃ মোঃ আবদুল্লাহ

দৈনিক বিজয় নিউজ কুমিল্লা প্রতিনিধি:

পবিত্র ঈদুল আযহার উপলক্ষে কুমিল্লার বুড়িচং উপজেলায় ৫নং পীরযাত্রাপুর ইউনিয়নসহ ও দেশ বিদেশের সকল শুভাকাঙ্খীকে ঈদুল আযহার শুভেচ্ছা জানিয়েছেন ইউনিয়ন বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ও চেয়ারম্যান পদপ্রার্থী আলী আহাম্মদ মোস্তফা। ঈদ শুভেচ্ছা বার্তায় আলী আহাম্মদ মোস্তফা বলেন, কুরবানীর মহান আদর্শ নিয়ে পবিত্র ঈদুল আযহার আমাদের দ্বারে সমাগত। এ ঈদ আমাদের ত্যাগের শিক্ষা দেয়। মুসলমানদের নিকট ঈদুল আযহার আনন্দের দিন। এ ঈদে মানুষ সকল ভেদাভেদ, হিংসা, বিদ্বেষ ভুলে গিয়ে পরস্পর পরস্পরের নিকটবর্তী হয় এবং ঈদগাহে গিয়ে নামাজ আদায় করে। পবিত্র ঈদুল আযহা আমাদেরকে শুধু আনন্দই দেয় না, মানুষে মানুষে ভেদাভেদ ও অনৈক্য ভুলে গিয়ে পরস্পরকে ভ্রাতৃত্ব, সম্প্রীতি এবং সৌহার্দ্যরে বন্ধনে আবদ্ধ করে সামাজিক বন্ধনকে সুদৃঢ় করে। ঈদ আমাদের ব্যক্তিগত, সামাজিক ও জাতীয়ভাবে ঐক্যের বন্ধন শক্তিশালী করে।সকলকে ঈদ মোবারক,ঈদ মোবারক।

দৈনিক বিজয় নিউজ/ মোঃ আবদুল্লাহ