নওগাঁর নিয়ামতপুর মুড়িহাড়ী এলাকায় মাদকবিরোধী বিশেষ অভিযানে ১২০ পিচ ট্যাপেন্টাডলসহ দুই জন গ্রেফতার
দৈনিক বিজয় নিউজ নওগাঁ প্রতিনিধিঃ
নওগাঁর নিয়ামতপুর থানার মাদক বিরোধী অভিযানে ১২০(একশত বিশ) পিচ ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ ০২ জন আসামী গ্রেফতার। অদ্য ইং ১৫/০৫/২৬ খ্রিঃ তারিখ ১.৩০ মিনিটে পুলিশ সুপার,নওগাঁর নির্দেশনায় নিয়ামতপুর থানার একটি বিশেষ টিম থানা এলাকার ০৪ নং নিয়ামতপুর ইউনিয়নের মুড়িহাড়ী গ্রামের একটি বসতবাড়ীতে অভিযান চালিয়ে ১২ পাতায় ১০ পিচ করিয়া মোট (১২×১০) = ১২০ (একশত বিশ) পিচ ট্যাপেন্টাডল ট্যাবলেট সহ ০২ জন আসামীকে গ্রেফতার করা হয়। ধৃত আসামীর নাম ১। মোঃ মিঠু মন্ডল(৩৮), পিতা- মোঃ খলিলুর রহমান মন্ডল, সাং- চকগোপাল ২। মোঃ শফিকুল ইসলাম(৩৯), পিতা- মৃত আঃ রহিম, সাং- নারাডাঙ্গা, উভয় থানা- মান্দা, জেলা- নওগাঁ বলে জানা যায়। জিজ্ঞাসাবাদে তারা ট্যাপেন্টাডল ট্যাবলেট বিক্রয়ের উদ্দেশ্যে নিজ হেফাজতে রাখার কথা স্বীকার করে। এ সংক্রান্তে নিয়ামতপুর থানা, নওগাঁয় ০১ টি মামলা রুজু প্রক্রিয়াধীন রয়েছে।
দৈনিক বিজয় নিউজ/ উজ্জ্বল কুমার সরকার