নাইক্ষ্যংছড়িতে বাইশারী স্মার্ট গ্রুপের বনভোজন অনুষ্ঠিত!

নাইক্ষ্যংছড়িতে বাইশারী স্মার্ট গ্রুপের বনভোজন অনুষ্ঠিত!
ছবিঃ এম হাবিবুর রহমান রনি

দৈনিক বিজয় নিউজ নাইক্ষ্যংছড়ি (বান্দরবান) প্রতিনিধিঃ

নাইক্ষ্যংছড়ি উপজেলার বাইশারী স্মার্ট গ্রুপের উদ্যোগে আনন্দঘন পরিবেশে বনভোজন অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৪ মে) সকাল ৯টা থেকে হাফমারা ঝিরিস্থ স্মার্ট গ্রুপের নতুন ক্রয়কৃত রাবার বাগানে দিনব্যাপী এ আয়োজনের কার্যক্রম শুরু হয়। বনভোজনে স্মার্ট গ্রুপের সদস্যদের উপস্থিতিতে পুরো আয়োজন প্রাণবন্ত হয়ে ওঠে। এসময় উপস্থিত ছিলেন আব্দুল করিম বান্টু, রফিক বছরি, আবুল কালাম (১), আবুল কালাম (২), মাওলানা গফুর, নুরুল ইসলাম, মোঃ ইউনুচ, মোহাম্মদ ইউনুস বান্টু, আব্দুল আজিজ, নবী হোছন, মোহাম্মদ জুবায়ের, মোঃ মিনহাজ, উদয়ন ধর, এহেছান, এনাম, সাইদ, জিসান, রাসেলসহ আরও অনেকে।

অনুষ্ঠানে বিভিন্ন বিনোদনমূলক আয়োজন, হাস্যরস, আড্ডা ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশে সদস্যরা আনন্দঘন সময় কাটান। দিনব্যাপী এ বনভোজন সদস্যদের মধ্যে পারস্পরিক সম্পর্ক আরও সুদৃঢ় করতে সহায়ক ভূমিকা রাখে বলে অংশগ্রহণকারীরা জানান। স্মার্ট গ্রুপের সভাপতি আব্দুল করিম বান্টু বলেন, “ব্যস্ত জীবনের ফাঁকে এমন আয়োজন সদস্যদের মাঝে ভ্রাতৃত্ববোধ, সৌহার্দ্য ও পারস্পরিক সম্প্রীতি বৃদ্ধি করে। ভবিষ্যতেও এ ধরনের আয়োজন অব্যাহত থাকবে।” বনভোজন শেষে অংশগ্রহণকারীরা আয়োজকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং এমন সুন্দর আয়োজনকে স্মরণীয় বলে অভিহিত করেন।

দৈনিক বিজয় নিউজ/ এম হাবিবুর রহমান রনি